নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - প্রচারের শেষ লগ্নে সাতসকালে জনবসতি এলাকায় উদ্ধার হলো তাজা বোমা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাবড়া বিধানসভা এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে রেখেছে। জনবহুল অঞ্চলে এমন বিস্ফোরক উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ সড়াই নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একাধিক পরিবারে বসবাস। অন্যান্য দিনের মতোই সোমবার ভোর হতেই বিভিন্ন মানুষ কাজে বের হন। এমন সময় স্কুলের সামনে একটি সন্দেহভাজন ব্যাগ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। দীর্ঘক্ষণ সেটি সেখানে পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তাদের। এরপর কাছে গিয়ে দেখা যায়, ব্যাগের ভিতর সারি দিয়ে রাখা রয়েছে ৮টি শক্তিশালী সকেট বোমা। এই ভয়াবহ দৃশ্য দেখে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় নিকটবর্তী থানায়।

ঘটনাস্থলে প্রশাসন পৌঁছে তড়িঘড়ি এলাকাটি জনশূন্য করে দেয় পুলিশ। এরপর বম্ব স্কোয়াডের কর্মীরা গিয়ে বিস্ফোরকগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেন। পুলিশের প্রাথমিক ধারণা, এলাকায় অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এই বস্তুগুলি মজুত করে চম্পট দিয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের অভিযোগ, শান্ত হাবড়াকে অশান্ত করতে বিজেপি এই আতঙ্ক ছড়াচ্ছে। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, ভোটারদের ভয় দেখিয়ে গৃহবন্দী করতেই শাসকদল এই কাণ্ড ঘটিয়েছে।
এলাকার বাসিন্দা তাপস পাল জানান, ‘আমি সকালে এই বিষয়ে জানতে পারি। পুলিশ এসে জায়গাটি ঘিরে রাখার পর দেখলাম ব্যাগের ভিতর প্রচুর বোমা। এটি অত্যন্ত ঘনবসতি এলাকা ও সামনেই বিদ্যালয়, তাই সবাই প্রচণ্ড ভয়ের মধ্যে রয়েছেন। ভোটের আগে এমন ঘটনায় আমাদের নিরাপত্তা কোথায়? প্রশাসনের কাছে অনুরোধ করব এলাকায় যাতে রাতের সুরক্ষা জোরদার করা হয়। পাশাপাশি নিয়মিত টহলদারির ব্যবস্থা থাকে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের