নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে কেন্দ্র করে রবিবার শুরু হয় বিশেষ স্বচ্ছতা অভিযান। সকাল থেকেই বিভিন্ন স্থানে প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা একযোগে পরিচ্ছন্নতার কাজে যোগ দেন। নদীঘাট, সমুদ্রতীর, বাজার এলাকা ও জনবহুল জায়গায় আবর্জনা পরিষ্কার এবং প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ার বার্তা ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষও সক্রিয়ভাবে অংশ নেন এই উদ্যোগে।
স্থানীয় সূত্রের খবর , রবিবার রামনগর এলাকায় মোদির জন্মদিন উপলক্ষ্যে পালন করা হয় স্বচ্ছতা অভিযান। নদীঘাট, সমুদ্রতীর, বাজার এলাকা ও জনবহুল জায়গায় প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা হাতে ঝাঁটা নিয়ে নামেন রাস্তায়। আবর্জনা অপসারণের পাশাপাশি প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ে তুলতে প্রচার চালায়। বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যোগ দেন।
রামনগর ২ ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েতে বিশেষ গুরুত্ব দিয়ে কর্মসূচি পালন করা হয়। পঞ্চায়েত প্রধান শাম্পি বেজ বলেন, “একদিন নয়, প্রতিদিন পরিচ্ছন্নতা বজায় রাখা আমাদের লক্ষ্য। এ ধরনের উদ্যোগ প্রতীকী কর্মসূচি নয় , বরং সমাজে সচেতনতা তৈরির জন্য অপরিহার্য। স্বচ্ছ ভারত মিশনের অঙ্গ হিসেবে এই কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিচ্ছন্ন পরিবেশ গড়ার অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের