নিজস্ব প্রতিনিধি , হুগলী - রাজ্যে নির্বাচন ঘিরে রাজনৈতিক পারদ তুঙ্গে। এর মাঝেই হঠাৎ লাইমলাইটে চলে এলেন এক সাধারণ মাঝি। কলকাতার প্রিন্সেপ ঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নৌকাবিহারের সঙ্গী হয়ে রাতারাতি চর্চার কেন্দ্রবিন্দুতে গৌরাঙ্গ বিশ্বাস ও তার পরিবার। দেশের ভিভিআইপি নেতার এমন অভাবনীয় সান্নিধ্য পাওয়ায় বর্তমানে ওই ব্যক্তির গ্রাম গোপালপুরে বইছে আনন্দের জোয়ার।
স্থানীয় সূত্রে জানা গেছে, বছর সত্তরোর্ধ্ব গৌরাঙ্গ বিশ্বাস ওরফে কালু গত ১৫ বছর ধরে জীবিকার টানে তিলোত্তমা নগরীতে একাই বসবাস করছেন। আগে বলাগড়ের গঙ্গায় মাছ ধরলেও সেখানে আয় কমে যাওয়ায় তিনি প্রিন্সেপ ঘাটে অন্যের নৌকা চালিয়ে সংসার টানতেন। শুক্রবার আচমকাই প্রধানমন্ত্রী তার নৌকায় চড়ে গঙ্গা বক্ষে ভ্রমণ করেন।

ঘটনাটি জানাজানি হতেই হইচই পড়ে যায় বলাগড়ের জিরাটে। পরিবারের সদস্যরা প্রথমে বিশ্বাস না করলেও পরে বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে শুরু করলে তারা বিষয়টি বুঝতে পারেন। বর্তমানে গৌরাঙ্গবাবুর অসুস্থ স্ত্রী ও সন্তানদের দিন কাটছে চরম উত্তেজনায়। আশ্চর্যের বিষয় হলো, এই মাঝির বাড়ির দেওয়ালে মমতা থেকে মোদী-সব শিবিরের রাজনৈতিক প্রতীকই আঁকা রয়েছে। এই আবহে খুশির জোয়ার বইছে পুরো পরিবারে।
গৌরাঙ্গর ছেলে শংকর বিশ্বাস বলেন, ‘বাবা নিজেও বুঝতে পারেননি প্রধানমন্ত্রী তার নৌকায় উঠবেন। অনেকে ছবি পাঠানোর পর আমরা বিশ্বাস করেছি। প্রধানমন্ত্রীর কাছে যাওয়া এত সহজ নয়, এটা আমাদের কাছে স্বপ্নের মতো। অন্যের অধীনে কাজ করে বাবা আমাদের সংসার চালান, আমরা সত্যিই গর্বিত'।
আবেগে আপ্লুত এক প্রতিবেশী জানান, ‘গৌরাঙ্গ কাকা আমাদের গ্রামের গর্ব। প্রথমে ছবি দেখে একটু সন্দেহ হচ্ছিল, কিন্তু পরে নিশ্চিত হই। এলাকার সাধারণ মানুষের নৌকায় প্রধানমন্ত্রী উঠেছেন, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। গোটা গ্রাম এই সাফল্যে মেতে উঠেছে'।
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ
উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে
রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...