নিজস্ব প্রতিনিধি , ঝাড়গ্রাম - দেশের প্রশাসনিক প্রধানকে নিজের হাতের তৈরি খাবার খাইয়ে আন্তর্জাতিক স্তরে সাড়া ফেলেছিলেন ঝাড়গ্রামের এক সাধারণ ব্যবসায়ী। কিন্তু সেই পরিচিতিই এবার তার জীবনে চরম বিপদ ডেকে আনল। প্রতিবেশী দুই রাষ্ট্র পাকিস্তান-বাংলাদেশ থেকে লাগাতার ফোন ও হোয়াটসঅ্যাপে তাকে শেষ করে দেওয়ার বার্তা পাঠানো হচ্ছে। এই চাঞ্চল্যকর ঘটনার জেরে থানায় ডায়েরি হতেই এলাকায় কড়া নিরাপত্তা ও পুলিশি টহলদারি শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল ঝাড়গ্রামে একটি রাজনৈতিক কর্মসূচিতে এসেছিলেন নরেন্দ্র মোদী। সেখান থেকে সড়কপথে ফেরার সময় শহরের রাজ কলেজ মোড়ের কাছে দাঁড়িয়ে পড়ে প্রধানমন্ত্রীর কনভয়। ওই মোড়ের ‘চবনলাল স্পেশ্যাল’ দোকান থেকে ১০ টাকার ঝাল মুড়ি কিনে খেয়েছিলেন তিনি। এই ঘটনার পর থেকেই বিক্রমকুমার সাউ নামের ওই যুবকের দোকানে গ্রাহকদের ভিড় উপচে পড়তে শুরু করে।
এমনকি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও তার ব্যবসার প্রশংসা করে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। কিন্তু এই অভাবনীয় সাফল্যের আবহে গত কয়েক দিন ধরে টেক্সট মেসেজ ও ভিডিও কলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে ভয় দেখানো হচ্ছে। প্রথম দিকে বিষয়টিকে আমল না দিলেও আতঙ্ক বাড়তে থাকায় শেষ পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ হয় বিহারের আদি বাসিন্দা বিক্রমের পরিবার। বর্তমানে ব্যবসায়ীর সুরক্ষা সুনিশ্চিত করতে দোকানের চারপাশে সাদাপোশাকে গোয়েন্দা মোতায়েন করা হয়েছে। এছাড়াও সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা তদন্ত শুরু করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, 'একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। নিরাপত্তার সব দিক যেমন খতিয়ে দেখা হচ্ছে, তেমনই অভিযোগের গুরুত্ব বুঝে আইনি তদন্তও শুরু হয়েছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের