নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই অসুস্থ পরীক্ষার্থী। সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক। এদিন পরীক্ষার হলে ঢোকার আগেই অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি এক ছাত্রী। হাসপাতালে ভর্তির জেরে আর পরীক্ষা দিতে পারেননি তিনি। ঘটনায় ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে ছাত্রীর পরিবারে।
সূত্রের খবর , ঘটনাটি কালনা থানার অন্তর্গত বেগপুর পঞ্চায়েতের পার সাহাপুর এলাকার। ছাত্রীর নাম তানিশা খাতুন। বয়স ১৬ বছর। তানিশা বেগপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার পরীক্ষাকেন্দ্র পড়েছিল কাঁকুরিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ে। তবে পরীক্ষা শুরু হওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে ছুটতে হয় তাকে। বেলা সাড়ে বারোটা অবধি পরীক্ষায় অংশ নিতে পারেননি ওই ছাত্রী।
ছাত্রীকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন জেলা মনিটরিং কমিটির সদস্য দেবব্রত মণ্ডল। তিনি জানিয়েছেন , "পরীক্ষা শুরুর আগেই অসুস্থ হয়ে পড়েছে। এরপর হাসপাতালে থাকার জন্য আর কেন্দ্রে যেতে পারেনি। হাসপাতালে চিকিৎসা চলছে তার। চিকিৎসকদের অনুমতি মিললে ও শারীরিক অবস্থার উন্নতি হলে হাসপাতালেই তার পরীক্ষার জন্য সমস্ত ব্যবস্থা করা হবে। বছর তো নষ্ট হতে পারেনা।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের