নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - নির্বাচনে বাকি আর হাতে মাত্র কিছুদিন। এই আবহে জেলায় জেলায় প্রচারে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে বারাসতে মমতার প্রচার ঘিরে শুরু হল বিতর্ক। পরীক্ষার সময়েই উচ্চস্বরে মাইক বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বারাসাত গভর্নমেন্ট স্কুলে।
নির্বাচনী প্রচার উপলক্ষ্যে শুক্রবার বারাসাতের কাছারি ময়দানে বিশাল জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই সভা ঘিরেই শুরু হয় বিতর্ক। অভিযোগ, বারাসাত গভর্নমেন্ট স্কুলে প্রথম সেমিস্টারের পরীক্ষা চলাকালীন ঠিক স্কুলের সামনেই রাজনৈতিক সভার নায়ক বসানো হয়। যার ফলে পরীক্ষার পরিবেশ ব্যাহত হয়। আর এই জেরেই ক্ষুব্ধ হন অভিভাবকেরা। অভিভাবকদের দাবি, উচ্চ শব্দে মাইকের আওয়াজে পরীক্ষার্থীদের মনোযোগে বিঘ্ন ঘটে। বিষয়টি প্রথমে স্কুল কর্তৃপক্ষকে জানানো হলেও তাতে দ্রুত কোনও সমাধান না মেলায় ক্ষোভ বাড়তে থাকে।
পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে একাধিক অভিভাবক থানায় গিয়ে বিক্ষোভ দেখান এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। তাদের অভিযোগ, ' আমরা কোনো রাজনৈতিক দল থেকে আসিনি। এটা কোনো রাজনীতির বিষয় নয়। বাচ্চারা এতো কষ্ট করে পড়াশুনা করে পরীক্ষা দিচ্ছে সেখানে এইভাবে মাইক চালালে পরীক্ষা দেবে কি করে।'
অভিভাবকেরা আরও বলেন, ' মুখ্যমন্ত্রী তিনি সব জায়গাতে সভা করতেই পারেন। কিন্তু প্রশাসনের এটা লক্ষ্য রাখা উচিত। স্কুলকে বলার পরেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমরা বাধ্য হয়ে থানায় গিয়ে জানিয়েছি। তারপর এখানে মাইকের আওয়াজ কমানো হয়েছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের