নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় করুন পরিণতি হল তরুণীর। এক মাস মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর বাঙুর হাসপাতালে প্রাণ হারালেন ১৯ বছরের তরুণী চন্দ্রাণী নস্কর। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে বিষ্ণুপুর এলাকা। অভিযুক্ত যুবকের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত তরুণীর নাম চন্দ্রাণী নস্কর। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। অভিযোগ, বিশাল নস্কর নামে এলাকার এক যুবক দীর্ঘদিন ধরেই চন্দ্রাণীকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল। কিন্তু সেই প্রস্তাবে রাজি না হওয়ায় যুবক প্রায়ই তাকে উত্যক্ত করত বলে অভিযোগ পরিবারের। গত ২৫ নভেম্বর চন্দ্রাণীকে রাস্তায় আটকায় বিশাল।
পরিবারের অভিযোগ, জলের মধ্যে বিষ মিশিয়ে জোর করে তাকে খাইয়ে দেওয়া হয়। কোনওমতে বাড়ি ফিরে এসে পুরো ঘটনার কথা জানান চন্দ্রাণী। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাকে বাঙুর হাসপাতালে ভর্তি করেন। সেখানেই টানা এক মাস চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে মৃত্যু হয় তার।
মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযুক্ত বিশাল নস্করের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙচুরের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, অভিযুক্ত যুবকের সঙ্গে চন্দ্রাণীর প্রেমের সম্পর্ক ছিল এবং পরিবারের আপত্তির কারণেই দুজন একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন। পুলিশের দাবি অনুযায়ী, চন্দ্রাণী বিষ খেলেও বিশাল তা করেননি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের