নিজস্ব প্রতিনিধি , নদীয়া - প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় যুবতীকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে গেল এক প্রতিবেশী যুবক। আচমকা হামলা করায় রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে যায় যুবতী। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে বেথুয়াডহরি এলাকায়। যুবকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন আহত যুবতীর বাবা মা।
সূত্রের খবর , যুবতী শৌচ কর্মের জন্য ঘর থেকে বাইরে বেরিয়ে বেরোতেই সম্রাট দাস নামে প্রতিবেশী যুবক ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। যুবকের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবতী। ঘটনাটি দেখতে পেয়ে আক্রান্ত যুবতীর মা ও পরিবারের লোকজন অভিযুক্ত যুবকের পরিবারের কাছে বিষয়টি জানাতে গেলে তাদের উপর চড়াও হয় যুবকের বাবা-মা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে যুবতীকে। ঘটনার পরের দিন অভিযুক্ত সম্রাট দাস সহ তার বাবা মায়ের নামে পলাশীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত যুবতীর পরিবার।
যুবতীর বাবা মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে রবিবার রাতে নকাশিপাড়া থেকে সম্রাট সহ তার বাবা মাকে গ্রেফতার করে পুলিশ। এরপর কঠোর জিজ্ঞাসাবাদ করা হলে অবশেষে অপরাধের কথা শিকার করতে বাধ্য হয় অভিযুক্ত। সোমবার সকলকে তেহট্ট থানায় পেশ করা হয়। এরপর ফের পাঁচদিন হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।
সম্রাট জানিয়েছেন , "অনেকদিন ধরেই ওকে আমার ভাল লাগত। আমি প্রস্তাব দেওয়ার পর ও রাজি হয়নি আমি বেশিদিন ঘটনাটা নিতে পারিনি।মনে হয়েছিল আমার না হলে কাউকে হতে দেব না। তাই এই কাজ করি।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের