নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সাতসকালে প্রকাশ্যে মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল তাঁর প্রেমিকের বিরুদ্ধে। ঘটনার পর নিজেকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন অভিযুক্ত। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সোদপুরে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতার নাম গীতা দাস (৪০)। অভিযুক্ত সুভাষ দাসের (৪৫) সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বুধবার সকালে সোদপুরের ফিউচার গেট এলাকার সামনে দু'জনের মধ্যে বচসা বাধে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র দিয়ে গীতাকে একাধিকবার কোপান সুভাষ। গুরুতর জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।

চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। কয়েকজন অভিযুক্তকে আটকানোর চেষ্টা করেন। অভিযোগ, তাঁদের দিকেও তেড়ে যান সুভাষ। এরপর নিজের শরীরেও ছুরি চালান তিনি। রক্তাক্ত অবস্থায় ২ জনকেই উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে গীতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। সুভাষ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। কী কারণে এই হামলা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের দাবি, ঘটনার সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত সুস্থ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। সম্পর্কজনিত কোনও বিরোধ এই ঘটনার নেপথ্যে রয়েছে কি না, সেটাও তদন্তের আওতায় রাখা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, 'সকালে চা খেতে বেরিয়ে এই ঘটনা দেখতে পাই। মেয়েটিকে কোপানোর পর ছেলেটি নিজের শরীরেও ছুরি চালায়। ওরা এলাকার বাসিন্দা নন'।
অন্য এক বাসিন্দা জানান, 'পাশেই একটি পুকুর রয়েছে। সেখানে অনেক ছেলে-মেয়ে আসেন। কেউ কেউ নেশাও করেন। আগের দিনও এক যুবক-যুবতীকে ঝামেলা করতে দেখেছিলাম। বাধা দিয়েছিলাম। এই ধরনের ঘটনা বন্ধ হওয়া প্রয়োজন'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের