নিজস্ব প্রতিনিধি , নদীয়া - প্রেমের টানাপোড়েন থেকে বিবাদের জেরে ব্যক্তির মৃত্যু। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধানতলা এলাকায়। মৃতের নাম সাগর মণ্ডল (৫০)। পেশায় একজন রিক্সা চালক। খবর পেয়ে আড়ংঘাটা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , আড়ংঘাটা স্টেশনের কাছে রেললাইনের পাশে পরিবার নিয়ে থাকতেন সাগর মণ্ডল। কয়েক বছর আগে স্বামীকে ছেড়ে সন্তানদের সঙ্গে শম্পা বিশ্বাস নামে এক মহিলা সেখানে বসবাস শুরু করেন। আর্থিক দুরবস্থার কারণে সাগর তাঁকে সাহায্য করতেন। সেই সূত্রেই পাঁচ বছর ধরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।

সাগরের আর্থিক সহায়তায় অভিযুক্ত মহিলার মেয়ের বিয়ে হয়। সম্প্রতি সেই সম্পর্ক ছিন্ন করতে চাইলে অশান্তি শুরু হয়। রবিবার বাজার থেকে ফেরার পথে সাগরের উপর হামলা চালায় শম্পা বিশ্বাস, তাঁর ছেলে শচীন বিশ্বাস। ওই মহিলা সংবেদনশীল স্থানে একাধিকবার লাথি মারলে অসুস্থ হন তিনি। পরে কল্যাণী জে এন এম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের আত্মীয় শ্রেযাবনি মণ্ডল জানান, 'অভিযোগের ভিত্তিতে পুলিশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করেছে। কিন্তু এখনও পলাতক মূল অভিযুক্ত শম্পা বিশ্বাস, তাঁর ছেলে। ওই মহিলা আমাদেরও হুমকি দিয়েছিলেন। সাগরবাবুকে এভাবে যাঁরা মেরেছে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের