নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বিজেপির পরিবতর্ন যাত্রাকে ঘিরে নতুন করে উত্তপ্ত রাজনৈতিক মহল। পরির্বতন যাত্রা শুরুর আগেই তাদের কর্মসূচির জন্য প্রস্তুত রাখা রথে ভাঙচুর চালানো হয়। ঘটনায় অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে দুই দলের মধ্যে তীব্র রাজনৈতিক তরজা।
বিজেপির পরিবর্তন যাত্রার জন্য তৈরি করা রথে বুধবার সন্ধ্যায় আচমকাই ভাঙচুর চালানো হয়। এই হামলায় রথের চালক-সহ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে দাবি গেরুয়া শিবিরের। ৫ মার্চ এই রথ নিয়ে শীতলকুচি বিধানসভা এলাকায় পরিক্রমা করার কথা ছিল। কিন্তু তার আগেই এই হামলার ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনায় বিজেপির পক্ষ থেকে সরাসরি তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে। বিজেপি জেলা নেত্রী মিনতি দাস ইশরো বলেন, 'বৃহস্পতিবার আমাদের এই পরিবর্তন যাত্রার কথা ছিল। কিন্তু তার আগে তৃণমূলের কিছু হার্মাদ বাহিনী আমাদের এই রথে হামলা চালায়। তৃণমূল ভয় পেয়েছে তাই আমাদের আটকাতে চাইছে। কিন্তু তারা জেনে রাখুক যে বিজেপিকে এইভাবে আটকানো যাবে না। আমাদের এই রথের যে চালক ছিল তাকেও মারধর করেছে সঙ্গে বিজেপির কর্মকর্তাদের ওপরও হামলা চালিয়েছে।'
অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা সায়নদ্বীপ গোস্বামী বলেন, বিজেপি রাজনৈতিক স্বার্থে ভিত্তিহীন অভিযোগ তুলছে। তার দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে কোচবিহারের সবকটি আসনেই তৃণমূল জয়ী হবে বলেই বিজেপি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে।
উল্লেখ্য, গত ১ মার্চ কোচবিহারে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এই পরিবর্তন যাত্রার সূচনা করেছিলেন। তারই অঙ্গ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় রথযাত্রা করার পরিকল্পনা ছিল দলের। রথ ভাঙচুরের এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির পাল্টা অভিযোগে আবারও সরগরম হয়ে উঠেছে কোচবিহারের রাজনীতি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের