6a4e3ec47c56c_WhatsApp Image 2026-07-08 at 17.42.29
জুলাই ০৮, ২০২৬ বিকাল ০৬:১৫ IST

পরিষেবা না পাওয়ার অভিযোগ , গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - গ্রাম পঞ্চায়েতের পরিষেবা না পাওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রধান উপপ্রধানকে লক্ষ্য করে ডিম ছোঁড়ার অভিযোগ ওঠে। তবে পরিষেবা বঞ্চনার অভিযোগের বিষয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোপালপুর গ্রাম পঞ্চায়েতে।

স্থানীয় সূত্রে জানা গেছে , দীর্ঘদিন ধরে গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। রাস্তাঘাটের বেহাল দশা, বর্ষায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রিপল না দেওয়া, অন্নপূর্ণা প্রকল্পের আবেদনপত্র গ্রহণ না করা সহ একাধিক অভিযোগ তোলেন তারা। পাশাপাশি, সরকারি প্রকল্পের সুবিধা রাজনৈতিক পরিচয় দেখে বেছে বেছে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ ওঠে। এই অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার পঞ্চায়েত কার্যালয়ে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। প্রথমে প্রধান উপপ্রধানের কক্ষের সামনে বিক্ষোভ দেখানো হয়। পরে পঞ্চায়েতের মূল গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। প্রধান উপপ্রধান কার্যালয় থেকে বেরোনোর সময় তাদের লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে গোটা ঘটনার উপর নজর রাখছে পুলিশ।

ঘটনা প্রসঙ্গে বিক্ষোভকারী উর্মিলা সরকারের বক্তব্য,'আমরা পঞ্চায়েত থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছিনা। আমাদের বাড়ির লোকজন বিধবা ভাতা,অন্নপূর্ণা ভান্ডারের কোনো সমস্যা নিয়ে আসলে বলা হচ্ছে বিডি অফিসে যান। আমরা অন্নপূর্ণা ভান্ডারের কোনো সুযোগ সুবিধা পাইনি। এদিকে যারা তৃণমূল করে তারা সব সুবিধা পাচ্ছে। আমরা এত লড়াই করে এই সরকারকে ক্ষমতায় আনলাম তাহলে আমাদের সঙ্গেই কেন এরকম হচ্ছে। যদি বিডি অফিসেই সবাইকে যেতে হবে তাহলে পঞ্চায়েত থাকার কোনো দরকার নেই। তাই আমরা বলেছি আপনারা যখন কিছুই কাজ করবেন না, তখন বেরিয়ে যান এখান থেকে'।

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের