নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - বিজেপিশাসিত ঝাড়খণ্ডে বাংলার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে উঠেছিল বেলডাঙা। ক্ষোভ, শোক আর অনিশ্চয়তার আবহে রেল ও জাতীয় সড়ক অবরোধে কার্যত থমকে গিয়েছিল জনজীবন। পরিস্থিতি শান্ত রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে রাজ্য প্রশাসন একাধিক আশ্বাস দেওয়ার পর অবশেষে পরিস্থিতি স্বাভাবিকের পথে ফেরে।
নিহত পরিযায়ী শ্রমিকের পরিবারের একজনকে সরকারি চাকরি এবং ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেন মুর্শিদাবাদের জেলাশাসক নীতিন সিংঘানিয়া। এই আশ্বাস পাওয়ার পরই দীর্ঘ প্রায় সাত ঘণ্টা ধরে চলা বিক্ষোভের অবসান ঘটে। শিয়ালদহ-লালগোলা শাখায় আটকে থাকা ট্রেন চলাচল শুরু হয় এবং ১২ নম্বর জাতীয় সড়ক থেকেও অবরোধ তুলে নেওয়া হয়। দুপুরের দিকে জেলা পুলিশ সুপার ও জেলাশাসকের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হয়। সেখানে ক্ষতিপূরণ, চাকরি ও দোষীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হয়।
জেলাশাসক জানান, 'আমাদের আলোচনা হয়েছে। ক্ষতিপূরণ দেওয়া হবে। চাকরির ব্য়বস্থাও করা হচ্ছে। অভিযুক্তের যা উচিত শাস্তি হওয়ার কথা সে ব্যবস্থা করা হবে। আমরা আজকেই কন্ট্রোল রুম খুলছি। লিগাল টাস্কফোর্স তৈরি হচ্ছে। যাতে কারও কোনও সমস্যা হলে যোগাযোগ করতে পারেন।' এদিকে, পরিযায়ী শ্রমিকের মৃত্যুর তদন্তে শুক্রবারই ঝাড়খণ্ডে যাচ্ছে বাংলার পুলিশ আধিকারিকদের একটি দল।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের