নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রকাশিত হলো চলতি বছরের আইসিএসই (দশম) ও আইএসসি (দ্বাদশ) পরীক্ষার ফলাফল। বৃহস্পতিবার সকাল ১১টায় কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (সিআইএসসিই)-এর পক্ষ থেকে এই ফল ঘোষণা করা হয়। এ বছরও পাশের হারের নিরিখে ছেলেদের পেছনে ফেলে বাজিমাত করেছে মেয়েরা। দুই পরীক্ষাতেই পাশের হার ৯৯ শতাংশের গণ্ডি ছাড়িয়ে যাওয়ায় খুশির হাওয়া পড়ুয়া ও শিক্ষক মহলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ বছর দশম ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট ৩ লক্ষ ৬২ হাজার ৩৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে আইসিএসই পরীক্ষায় ২,৯৫৭টি স্কুল থেকে ২,৫৮,৭২১ জন ও আইএসসি পরীক্ষায় ১,৫৫৩টি স্কুল থেকে ১,০৩,৩১৬ জন পরীক্ষার্থী ছিল। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, আইএসসি-তে পাশের হার ৯৯.১৩ শতাংশ এবং আইসিএসই-তে ৯৯.১৮ শতাংশ।
দুই বিভাগেই ছাত্রীদের পাশের হার ছাত্রদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় দক্ষিণাঞ্চলের রাজ্যগুলি ৯৯.৮৭ শতাংশ পাশের হার নিয়ে শীর্ষে রয়েছে। অন্যদিকে দশম শ্রেণিতে ৯৯.৮৫ শতাংশ পাশের হার নিয়ে প্রথম স্থানে পশ্চিমাঞ্চল। বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের সাফল্যও ছিল নজরকাড়া। লার্নিং ডিফিকাল্টি থাকা ও দৃষ্টিহীন পরীক্ষার্থীদের এক বিরাট অংশ ৯০ শতাংশের বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। যারা আশানুরূপ ফল করতে পারেনি, তাদের জন্য জুন-জুলাই মাসে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।
এক বোর্ড আধিকারিক জানান, ‘এ বছর পড়ুয়াদের সামগ্রিক পারফরম্যান্স অত্যন্ত সন্তোষজনক। বিশেষ করে ছাত্রীরা যেভাবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে তা প্রশংসনীয়। লার্নিং ডিফিকাল্টি ও দৃষ্টিহীন পরীক্ষার্থীদের সাফল্য আমাদের গর্বিত করেছে। যে সমস্ত পড়ুয়ারা তাদের প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট নয়, তারা আগামী ১ মে থেকে ৪ মে পর্যন্ত খাতা রিভিউ করার আবেদন জানাতে পারবে। পাশাপাশি ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য বছরের মাঝামাঝি সময়ে ফের পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে যাতে তাদের শিক্ষাবর্ষ নষ্ট না হয়’।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের