নিজস্ব প্রতিনিধি , বীরভূম - প্রকাশ্যে দিবালোকে ব্যবসায়ীকে খুনের চেষ্টা! মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় মানুষেরা গুরুতর আহত ওই ব্যক্তিকে তড়িঘড়ি রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। ইতিমধ্যেই নলহাটির পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রের খবর , রকি পারভেজ আর নিলু দত্ত পূর্ব পরিচিত ছিল। দুজনেরই কাপড়ের দোকান আছে। রবিবার দুপুরে নলহাটি থানার পোস্ট অফিস মোড় সংলগ্ন এলাকায় ব্যবসায়ীর রকি পারভেজ আর নিলু দত্তর মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়। সেই বচসার জেরে রকি নিলু দত্তকে ছুরি মারেন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত রকি পারভেজ। এই ঘটনায় নলহাটি থানার পুলিশ সন্দেহভাজন অভিযুক্তের এক আত্মীয় সহ ওই দোকানের এক কর্মচারীকে আটক করেন।
আহত ব্যক্তির পরিবারের সদস্য জয়দেব দত্ত জানিয়েছেন,"পাশের একটি দোকানকে কেন্দ্র করে দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। তারপর বাকি লোকজনদের বলায় সব ঠিকও হয়ে যায়। কিন্তু কিছু সময় পর রকি এসে ছুরি দিয়ে আঘাত করে। এখন নিলু রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। আমরা চাই রকিকে যথাযথ শাস্তি দেওয়া হোক।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের