নিজস্ব প্রতিনিধি , মালদহ - ফের প্রকাশ্যে সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি। টাকা না দেওয়ায় এক টোটো চালককে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে পুলিশেরই এক সহায়ক কর্মীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ওই টোটোচালক।
সূত্রের খবর, ঘটনাটি মালদহের কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ি এলাকার। অভিযোগ, গোলাপগঞ্জ ফাঁড়িতে কর্মরত সিভিক ভলান্টিয়ার তন্ময় ঘোষ টোটোচালক সঞ্জয় সাহার কাছ থেকে এক হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা দিতে অস্বীকার করতেই শুরু হয় নির্দয় প্রহার। লাঠির ঘায়ে টোটোচালকের ডান পা ভেঙে যায়, আহত হয় হাত ও শরীরের বিভিন্ন অংশও।
ঘটনায় আহত টোটো চালকের দাবি, ঘটনার দিন সঞ্জয় সাহা দুবরি মোড় থেকে যাত্রী নামিয়ে দোকানের কিছু মাল নিয়ে বাড়ি ফিরছিলেন। তখনই গোলাপগঞ্জ স্ট্যান্ডের কাছে তার টোটো আটকায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। টোটোর চাবি কেড়ে নিয়ে টাকার দাবি করা হয়। টাকা না দেওয়ায় সঞ্জয়কে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
বর্তমানে আহত সঞ্জয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও পুলিশ প্রাথমিকভাবে কোনো পদক্ষেপ নেয়নি বলেই অভিযোগ আহত টোটো চালকের পরিবারের।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের