নভেম্বর ২৫, ২০২৫ রাত ০৮:২০ IST

পরকীয়ার নেশায় প্রেমিকের সঙ্গে চক্রান্ত করে খুন স্বামীকে , স্ত্রীকে যাবজ্জীবন জেল আদালতের

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - চারিদিকে চলছে পরকীয়ার নেশা। দিল্লীর নীল ড্রামের ঘটনা, নাগাল্যান্ডের হানিমুনে গিয়ে স্বামীকে খুন, অন্ধ্রপ্রদেশে প্রেমিকের চক্রান্তে স্বামীকে রহস্যজনক হত্যার পর হাড়হিম করা ঘটনা এবার কৃষ্ণনগরে। বউয়ের সঙ্গে প্রেমিকের ঘনিষ্ঠ মুহূর্ত দেখে ফেলে স্বামী। লোহার হাতুড়ি দিয়ে প্রেমিকের সঙ্গে মিলিত হয়ে স্বামীকে খুন করে স্ত্রী। বিচারে যাবজ্জীবন সাজা ঘোষণা করেন কৃষ্ণনগর জেলা আদালত।

সূত্রের খবর , বিপুল ব্যাপারীর মৃত্যুর পর তার বাবা হীরালালের লিখিত অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযুক্ত করে মামলা শুরু হয়।এরপর থেকে মামলায় মোট ২১জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। মঙ্গলবার সকালে কৃষ্ণনগর আদালতের বিচারক শুভঙ্কর সেন দুই অভিযুক্তের যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেন।

মৃতের বাবা হীরালাল ব্যাপারীর অভিযোগ ," আমার নিজের বৌমা এমন জঘন্য কাজ করেছে। ফাঁসি সাব্যস্ত হলে আমার মন শান্তি পেত। ছেলে কোনোদিন আমাদের বিশ্বাস করতো না বউয়ের কথা ছাড়া। পুজোর মধ্যে ছেলেটাকে ওরা মেরেছে। চক্রান্ত করে বৌমা প্রথমে পালিয়ে যায়। তখনও ঘরের ভিতর জয়ন্ত মেরেই যাচ্ছিলো হাতুড়ি দিয়ে ছেলেকে ।"

সরকারি আইনজীবী কুতুবুদ্দিন বিশ্বাস জানিয়েছেন ," আঠারো বছর আগে বিপুল ব্যাপারীর সঙ্গে পাপিয়ার বিয়ে হয়, তাদের সন্তানও আছে। স্ত্রীয়ের পরকীয়া ধরতে পারায় খুন হতে হয় বিপুলকে। দুই বছর ধরে মামলা চলেছে। ২১ জনকে সাক্ষ্য প্রণাম সহ বিতর্কের দ্বারা পাপিয়া সহ তার প্রেমিক জয়ন্তকে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার ১০ হাজার টাকা জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেছেন বিচারক ।"

প্রসঙ্গত , বহুদিন ধরেই গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা পাপিয়ার সঙ্গে স্থানীয় যুবক জয়ন্ত বারুইয়ের মেলামেশা চলছিল। পাপিয়ার স্বামী বিপুল ব্যাপারী সন্দেহ করছিলো কিন্তু উপযুক্ত প্রমানের অভাবে ধরতে পারছিলো না। ২৫শে অক্টোবর ২০২৩, পাপিয়া সহ তার প্রেমিক জয়ন্তকে  হাতেনাতে পাকড়াও করলে জয়ন্ত লোহার হাতুড়ি দিয়ে মারতে থাকেতাকে। অচৈতন্য হয়ে পড়লে বিপুলের দেহ ফেলে রেখে পালিয়ে যায় জয়ন্ত। রক্তাক্ত অবস্থায় বিপুলকে উদ্ধার করে গ্রামবাসীরা। প্রথমে কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু অবস্থার অবনতি হলে স্থানান্তর করে কলকাতা নীলরতন সরকার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। ৫ই নভেম্বর মৃত্যু হয় বিপুলের।

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের