নিজস্ব প্রতিনিধি , মালদহ - পরকীয়ার জেরে স্বামী স্ত্রীর মধ্যে চরম বচসা। সন্ধ্যেবেলায় স্বামীকে ঘরে ঢুকতে না দেওয়ার জেদ স্ত্রীর। প্রথমে ভাল করে বললেও পরে জোর করে ঘরে প্রবেশ করতে যাওয়ায় স্বামীর বুকে চাকু ঢুকিয়ে খুন। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গ্রেফতার অভিযুক্ত স্ত্রী।
সূত্রের খবর , শনিবার সন্ধ্যে সাড়ে আটটা নাগাদ বছর ৩১ এর বিশ্বজিৎ সরকার ঘরে ঢুকতে চাইলে তাকে অযথা বাঁধা দেন স্ত্রী পম্পা সরকার। টোল ট্যাক্সে কাজ করতেন বিশ্বজিৎ। কাজ থেকে বাড়ি ফিরে বউয়ের অত্যাচার সহ্য করতে না পেরে জোর করে ঘরে ঢুকতে যায়। সেই সময় সোকেশের ওপরে রাখা ছুঁড়ি দিয়ে স্বামীর বুকের বাঁদিকে আঘাত করে। বিশ্বজিতের চিৎকার শুনে পরিবারের সকলে তাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গভীর রাতে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় বিশ্বজিতের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরকীয়ার আঁচ পেয়েছে পুলিশ।

বিশ্বজিতের দাদা জানিয়েছেন , "ছ'মাস আগে প্রেম ভালোবাসা করে বিয়ে হয় দু'জনের। সম্পর্ক মোটামুটি ভালই চলছিল। তবে বেশ কয়েকদিন ধরেই স্বামীকে সহ্য করতে পারছিল না স্ত্রী। অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছিলেন পম্পা। প্রায়ই ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করত। উগ্র মেজাজের হয়ে যাচ্ছিল দিনের পর দিন। যখন তখন কন্যা সন্তানকে রেখে বাড়ি থেকে বেড়িয়ে যেত। তবে এমনভাবে ভাইয়ের প্রাণ কেড়ে নেবে ভাবতে পারিনি। জানিনা ঘরে কেউ আসার কথা ছিল কিনা। তবে কখনও ঘরে কাউকে আসতে দেখিনি। পুলিশ তদন্ত শুরু করেছে দেখা যাক কি উঠে আসে।"
ঘটনায় এক স্থানীয় জানিয়েছেন , "বিশ্বজিৎ যথেষ্ট শান্ত স্বভাবের ছেলে ছিল। পম্পাকেও তেমন উগ্র হতে দেখিনি। তবে মাঝে মাঝে বাইরে যেত। ইদানিং বেশ বাইরে বেরোনো বেড়ে গেছিল। সেজেগুজে বাইরে যেত। মেয়ে ঘরেই থাকত ঠাকুমার কাছে। ঠাকুমা নাতনিকে নিয়ে আমাদের ঘরেও আসত। এখন চারিদিকে শুধু পরকীয়া। সমাজ ভীষণ বদলে গেছে। স্বনির্ভরতার সুযোগ নিয়ে ফায়দা তুলছেন নারীরা। তারই শিকার আমাদের বিশ্বজিৎ। খুব খারাপ লাগছে। ভাবতেই পারছিনা এমন একটা ঘটনা ঘটে যাবে।"
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা