নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - পরকীয়ার সন্দেহে সাতসকালে স্ত্রীকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করল স্বামী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ডে। মৃতার নাম সোমা রায় (৩৫)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , সোমা রায় পরিবারসহ ওই এলাকায় বসবাস করতেন। অভিযুক্ত শ্রীকান্ত রায় কর্মসূত্রে বাইরে থাকলেও সম্প্রতি ছুটি কাটাতে বাড়িতে ফেরেন। শনিবার সকালে পরিবারের সদস্যরা বাইরে গেলে ঘরে একাই ছিলেন সোমা। সেই সুযোগে আচমকা ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীর ওপর হামলা চালায় স্বামী।

একাধিক কোপে গুরুতর জখম হয়ে সেখানেই লুটিয়ে পড়েন তিনি। চিৎকার শুনে শাশুড়ি শুশীলা রায় বাইরে থেকে ছুটে এসে বাধা দেওয়ার চেষ্টা করেন। অভিযোগ, অস্ত্র দেখিয়ে তাঁকেও ভয় দেখায় অভিযুক্ত। এরপর সেই রক্তমাখা অস্ত্র হাতেই বাড়ি ছেড়ে থানার দিকে রওনা দেন তিনি। পথে তাঁকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।
ঘটনা প্রসঙ্গে এক প্রতিবেশী জানান, 'ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। ফোন পেয়ে ছুটে আসি। গুঞ্জন শোনা যাচ্ছে, পাড়ার এক ব্যক্তির সঙ্গে মৃতার পরকীয়ার সম্পর্ক ছিল। সম্ভবত সেই জন্য এই ঘটনা। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয়'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের