নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - উৎসবের মরশুমে জলজট আর বন্যায় বিপর্যস্ত উত্তরবঙ্গ। একের পর এক এলাকা প্লাবিত। এই পরিস্থিতি নিয়ে দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠক থেকে তীব্র ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি থেকে শুরু করে সেচদফতরের ভূমিকা নিয়েও সরাসরি প্রশ্ন তুললেন তিনি।
সূত্রের খবর, দার্জিলিংয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, 'প্রকৃতিকে নিয়ে খেলা যায় না। নদীকে নিজের মতো বইতে দিতে হয়। হয় ড্রেজিং করো, নয়তো বাঁধ ভেঙে দাও।' মুখ্যমন্ত্রীর দাবি, ডিভিসির ভুল সিদ্ধান্ত এবং ভুটান থেকে নেমে আসা অতিরিক্ত জলের কারণেই এবারের প্লাবন পরিস্থিতি ভয়াবহ হয়েছে। এর আগেও ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।
বুধবার আরও একবার সেই ক্ষোভ পুনরাবৃত্তি করে বলেন, 'যেই যাক, ওদের বাঁধের জল যাতে বাংলার ক্ষতি না করে, তার একটা স্থায়ী ব্যবস্থা করতে হবে। কেন বারবার আমরাই ভুক্তভোগী হব?' মমতা জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রের কাছে সহায়তা চাওয়া হয়েছে এবং ত্রাণ তহবিল ইতিমধ্যেই খোলা হয়েছে। পাশাপাশি তিনি ভুটান প্রশাসনের দিকেও আহ্বান জানান, উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে ত্রাণের ব্যবস্থা করার জন্য।
আগামী ১৬ অক্টোবর কেন্দ্র এই বিষয়ে বৈঠক ডেকেছে, যেখানে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন , 'বাংলার প্রতিনিধি থাকতে হবে বৈঠকে, এবং বাংলার ক্ষতির ক্ষতিপূরণ ভুটানকেও দিতে হবে।' এদিন সেচ দফতরের কর্মক্ষমতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, 'সেচদফতর কাজটা ঠিক মতো করতে পারছে না। পূর্তদপ্তরের সঙ্গে পরামর্শ করে কাজ করতে হবে। ম্যানগ্রোভ লাগানোর কাজেও বনদফতরকে এগিয়ে আসতে হবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের