নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উৎসবের মরশুম সদ্য কেটেছে বললেই চলে। ভেঙেছে রুটিন। সেই রুটিনে ফিরে আসতে সময় লাগছে এখন। মিষ্টি খাওয়া হয়েছে প্রচুর তাই সেই ইচ্ছেপূরণ করতে এবার বানিয়ে ফেলুন মাখানার ও টক দইয়ের পুডিং। মিষ্টিও খান প্রোটিনও পান।
উপকরণ -
কাপ মাখানা বা পদ্মের বীজের খই
দেড় টেবিল চামচ ভাল মানের মধু
১ কাপ জল ঝরানো টকদই
১/২ কাপ ভেজানো কাঠবাদাম খোসা ছাড়িয়ে টুকরো করে নেওয়া
১/২ চা চামচ এলাচগুঁড়ো
এক চিমটে গোলমরিচ
১/২ চা চামচ ঈষদুষ্ণ জলে ভিজিয়ে নেওয়া
রন্ধন প্রণালী -
মাখানা শুকনো কড়াইয়ে আঁচে বসিয়ে মিনিট খানেক নেড়ে নিন। খেয়াল রাখবেন, যাতে পুড়ে গিয়ে লালচে না হয়ে যায়। তার আগেই তুলে ফেলুন। এবার একটি ছোট হামানদিস্তায় কেশর খানিক গুঁড়িয়ে নিয়ে তা ঈষদুষ্ণ জলে ভিজিয়ে রাখুন মিনিট ২০। ব্লেন্ডারে মাখানা, দই, জলে ভেজানো কেশর, কাঠবাদামের টুকরো, এলাচের গুঁড়ো, মধু এবং গোলমরিচ এক সঙ্গে দিয়ে ভাল ভাবে বেটে নিন। এবার ওই মিশ্রণ দু’টি কাপে ঢেলে উপরে সামান্য কেশর এবং কাঠবাদামের কুচি ছড়িয়ে ফ্রিজে রেখে দিন। পরে যখন মিষ্টি খাওয়ার ইচ্ছে হবে তখন খান।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের