নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দোরগোড়ায় বাংলার বিধানসভা নির্বাচন। এই আবহে জেলায় জেলায় চলছে ভোটকর্মীদের প্রশিক্ষণ। কিন্তু সেই প্রশিক্ষণ শিবিরেই রাজনৈতিক বিতর্কের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল রানাঘাটে। প্রশিক্ষণ চলাকালীন মমতার প্রচার ভিডিও দেখানোকে কেন্দ্র করে এক ভোটকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট দেবনাথ স্কুলে আয়োজিত ভোটকর্মীদের প্রশিক্ষণ শিবিরে। অভিযোগ, সেখানে জায়ান্ট স্ক্রিনে মুখ্যমন্ত্রীর প্রচারমূলক ভিডিও দেখানো হচ্ছিল। তা নিয়ে আপত্তি জানান সরকারি কর্মী সৈকত চ্যাটার্জী। তাঁর দাবি, নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ শিবিরে রাজনৈতিক প্রচারের ভিডিও দেখানো ঠিক নয় বলেই তিনি প্রতিবাদ করেন। অভিযোগ, তার সেই প্রতিবাদের জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
স্থানীয় বিডিও অফিসের কিছু কর্মী তাকে বেধড়ক মারধর করেন এবং খুনের হুমকিও দেন বলে দাবি করেছেন সৈকত দাস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এসডিও এবং দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আক্রান্ত ভোটকর্মীর দাবি, তিনি বিষয়টি বিডিওকে জানালেও কোনও পদক্ষেপ করা হয়নি। ঘটনায় নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন ভোটকর্মী।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের