নিজস্ব প্রতিনিধি, দিল্লি – প্রথম মহিলা হিসেবে জাপানের প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন সানাই তাকাইচি। গত ৩ মাস ধরে জাপানের রাজনীতিতে ডামাডোলের মাঝে নয়া ইতিহাস তৈরি হয়েছে। সানাইকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নিজের এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, “জাপানের প্রধানমন্ত্রী হওয়ায় সানাই তাকাইচিকে অনেক অভিনন্দন। আগামী দিনে ভারত-জাপানের সম্পর্ককে আরও দৃঢ় করতে আপনার সঙ্গে কাজ করতে চাই। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতাবস্থা এবং উন্নতির জন্য ভারত-জাপানের গভীর সম্পর্ক খুবই জরুরি।“
গত জুলাইয়ে নির্বাচনে পরাস্ত হয়েছিল সানাই তাকাইচির লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি বা এলডিপি। যদিও অন্যান্য দক্ষিণপন্থী দলগুলির সঙ্গে জোট বেঁধে আবারও ক্ষমতায় আসে এলডিপি। তখন জাপানের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শিগেরু ইশিবা। এরপর প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন সানাই তাকাইচি। মঙ্গলবার জাপান পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেয়েছেন তিনি।
১০৪তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন সানাই। জীবনের প্রথমদিকে সাংবাদিক হিসেবে কাজ করতেন সানাই তাকাইচি। সমলিঙ্গ বিয়ে, দম্পতিদের আলাদা পদবি রাখার প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন তিনি। রাজনৈতিক জীবনে কট্টর দক্ষিণপন্থী হিসাবে পরিচিত সানাই তাকাইচি। জাপানে জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন সানাই।
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের