নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ফের বিজেপি শাসিত রাজ্যে মৃত্যু পরিযায়ী শ্রমিকের। ওড়িশায় নৃশংসভাবে খুন হলেন বাংলার পরিযায়ী শ্রমিক জুয়েল রানা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তার দুই সহকর্মী। ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন জুয়েলের সহকর্মীর।
নিহত জুয়েল রানা মুর্শিদাবাদের সুতি ১ নম্বর ব্লকের বাসিন্দা। কাজের সূত্রে তিনি ওড়িশার সম্বলপুরে থাকতেন। গত ২০ ডিসেম্বর কয়েকজন সহকর্মীর সঙ্গে ওড়িশায় গিয়েছিলেন তিনি। বুধবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ জুয়েল একটি স্থানীয় চায়ের দোকানে যান, যেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন তাঁর দুই বন্ধু মাজার খান ও নিজামুদ্দিন খান। তারা নিজেদের মধ্যে বাংলায় কথাবার্তা বলছিলেন।
অভিযোগ, সেই সময় পাঁচজন দুষ্কৃতী সেখানে এসে প্রথমে বিড়ি চায়, তারপর আধার কার্ড দেখতে বলে। সহকর্মী মাজার খানের বক্তব্য অনুযায়ী, ' কিছু লোক আমাদের কাছে এল। বিড়ি চাইল প্রথমে। তারপরই আধার কার্ড দেখতে চাইল। নিমেষে জুয়েলের দিকে এগিয়ে এল। ভারী বস্তু দিয়ে চোখের সামনে মাথা থেঁতলে খুন করল ওরা।' অন্য সহকর্মী নিজামুদ্দিন খানের দাবি, বাংলায় কথা বলার কারণেই তাদের বাংলাদেশি সন্দেহে হেনস্তা করা হয় এবং নির্মম অত্যাচার চালানো হয়।
ময়নাতদন্তের পর কফিনবন্দি দেহ গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে জুয়েলের পরিবার। তৃণমূলের তরফে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। X হ্যান্ডেলে পোস্টে বলা হয়, 'বিজেপির বাংলাবিরোধী প্রচারের প্রত্যক্ষ ফলাফল ওড়িশার এই হত্যা।' যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে ওড়িশা পুলিশ। তাদের ব্যাখ্যা, বাংলা বলার কারণে বা বাংলাদেশি সন্দেহে নয়। বিড়ি নিয়ে বচসার জন্য বাংলার পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের