নিজস্ব প্রতিনিধি , গুয়াহাটি - অসমের ভয়াবহ বন্যার মাঝেই উঠে এল এক অনন্য সাহসিকতার গল্প। সাধারণ এক দিনমজুর হয়ে উঠলেন বহু মানুষের ভরসা। প্রাণের ঝুঁকি নিয়েই টানা উদ্ধার অভিযান চালালেন শ্রবণ কুমার। আগে পরিবারকে নিরাপদে সরালেন। তারপর ঝাঁপিয়ে পড়লেন জলবন্দিদের বাঁচাতে। তাঁর উদ্যোগে প্রাণে বাঁচলেন প্রায় ২০০০ মানুষ।
ঘড়িতে তখন সময় গত ১৯ জুলাই ভোর ৩টের। ডিকহো নদীর পাড়ে যান শ্রবণ কুমার। পাথরখাদানে দিনমজুরের কাজ করেন তিনি। বর্ষায় নদীতে ভেসে আসা গাছের গুঁড়িও সংগ্রহ করেন। সেই কাঠ জ্বালানির কাজে লাগে। তাই নদীর স্বভাব তাঁর চেনা। জলস্তর দেখে বিপদের আঁচ পান। সকাল হতেই আশঙ্কা সত্যি হয়। নদীর জল গ্রামে ঢুকে পড়ে। কয়েক ঘণ্টার মধ্যেই বদলে যায় ছবি। একের পর এক গ্রাম প্লাবিত হয়। রাস্তা জলের তলায় যায়। জমিও ডুবে যায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। যোগাযোগও ভেঙে পড়ে।
প্রথমে হাঁটুসমান জল। পরে কোমর ছোঁয়। তারপর একতলা বাড়ির সমান হয়ে যায়। বহু মানুষ ছাদে আশ্রয় নেন। শিশুরা কান্না শুরু করে। বয়স্করা অপেক্ষা করেন সাহায্যের। চার দিক থেকে ভেসে আসে আর্তনাদ। সবাই শুধু বাঁচার আবেদন জানান। সরকারি দলের জন্য অপেক্ষা করেননি শ্রবণ। আগে নিজের পরিবারের সদস্যদের সরান। তারপর কয়েক জন সঙ্গীকে নিয়ে নেমে পড়েন। তাঁর সঙ্গে ছিলেন রাজকুমার রাজগড়। ছিলেন মামু দাস। ছিলেন রবি রাজগড়। ছিলেন মিতু চৌধুরী, আনন্দ মাঝি। ছিলেন দীপক চৌধুরীও।
৬টি ছোট নৌকা নিয়ে শুরু হয় অভিযান। ৫টি গ্রামে চলে উদ্ধারকাজ। দিন-রাত এক করে কাজ করেন তাঁরা। যেখানে অভিজ্ঞ মাঝিরাও ভয় পেয়েছিলেন, সেখানেও পৌঁছে যান তাঁরা। বাড়ি বাড়ি গিয়ে মানুষ উদ্ধার করেন। নিরাপদ জায়গায় পৌঁছে দেন প্রায় ২০০০ জনকে। তবে একটি আক্ষেপ রয়ে গেছে। তাঁদের পৌঁছানোর আগেই আট জনের মৃত্যু হয়েছিল। এদিকে অসমের বন্যায় ইতিমধ্যেই ৭৫ জনের প্রাণ গিয়েছে। বহু মানুষ এখনও ঘরছাড়া।
এ প্রসঙ্গে শ্রবণ কুমার বলেন, 'এই বন্যা আমাকে অনেক কিছু শিখিয়েছে। তাই মনে করি, প্রতি পরিবারে অন্তত ১ জনের সাঁতার জানা উচিত। বিপদের সময়ে সেটাই অনেক প্রাণ বাঁচাতে পারে'।
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
বিদেশ যাত্রার নথি নাকি নাগরিকত্বের প্রমাণ? ধাঁধা কাটল না সংসদেও
প্রশ্নফাঁস রুখতে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত প্রধানমন্ত্রীর, সংসদে বিল নিয়ে উত্তপ্ত বিতর্ক
জনতার ইস্যুতে একসময় সরব ছিলেন রাঘব, বিজেপিতে যোগের পর নীরবতা নিয়ে উঠেছিল প্রশ্ন
সৌজন্য সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
পেলেট গান পুরোপুরি নিষিদ্ধে অনীহা, বিশেষ পরিস্থিতিতে ব্যবহারের সুযোগের ইঙ্গিত শীর্ষ আদালতের
এখনও ৭ জেলা প্লাবিত! তিন লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত
প্রশ্নফাঁস আইন নিয়ে আলোচনায় বিস্ফোরক মন্তব্য, হিংসার হুমকির অভিযোগ তুলে ক্ষমা চাইল বিজেপি
বিহারের জাহানাবাদে চাঞ্চল্যকর ঘটনা, গলা কেটে দেহ বিকৃতের অভিযোগ
সংসদ ভবনে প্রধানমন্ত্রীর বৈঠক, উপস্থিত একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
ছাত্র বিক্ষোভ ঘিরে বিতর্কের আবহে দায়িত্ব নিয়ে স্পষ্ট বার্তা, নির্ভয়ে কাজ করার নির্দেশ বাহিনীর সদস্যদের
জামিন বাতিলের পর আদালতে হাজিরা, ৬ মাসের মধ্যে বিচার শুরুর নির্দেশও শীর্ষ আদালতের
মাওবাদী প্রভাবমুক্ত দেশের দাবি কেন্দ্রের, তবে একটি জেলায় এখনও নজরদারি চালিয়ে যাওয়ার পরামর্শ
নতুন বিক্ষোভের হুঁশিয়ারির পর যন্তর মন্তরে র্যাফ মোতায়েন
বিপজ্জনক সার্কাস প্রদর্শনীতে মর্মান্তিক পরিণতি যুবকের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের