6a6a173bd89cf_Gallery_1785336682595
জুলাই ২৯, ২০২৬ রাত ০৮:৩৯ IST

সার্কাসে জীবন্ত সমাধির খেলাই কাল! মাটির নীচে ৩ দিন, উদ্ধার হতেই মিলল যুবকের মৃত দেহ

নিজস্ব প্রতিনিধি , চণ্ডীগড় - গ্রামীণ সার্কাসে বিপজ্জনক খেলা দেখাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো যুবকের। জীবন্ত সমাধির প্রদর্শনী চলাকালীন মাটির নীচেই প্রাণ হারান তিনি। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিয়ানার নুহ জেলায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রশাসনের ভূমিকাও প্রশ্নের মুখে।

মৃত যুবকের নাম দীপক (২৭)। ফরিদাবাদের গান্ধী গ্রামের বাসিন্দা তিনি। দীর্ঘদিন ধরেই গ্রামীণ সার্কাসে এই বিপজ্জনক খেলা দেখাতেন। খেলার নিয়ম অনুযায়ী, প্রথমে একটি গভীর গর্ত খোঁড়া হয়। তারপর সেই গর্তে নেমে যেতেন দীপক। পরে উপর থেকে ঝুরো মাটি দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হত। ৩ ঘণ্টা থেকে টানা তিন দিন পর্যন্ত মাটির নীচে থাকার কৌশল দেখাতেন তিনি।

এবারও সেই প্রদর্শনী চলছিল। ৩ দিন পর গর্ত খুঁড়ে তাঁকে বাইরে আনা হয়। তখনই দেখা যায়, শরীরে আর কোনও সাড়া নেই। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ও দীপকের সহকারীর দাবি, বিশেষ কৌশলে গর্তের ভিতরে অক্সিজেন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কোনও কারণে সেই ব্যবস্থা কাজ করেনি বলেই প্রাথমিক অনুমান।

দীপকের পরিবার বহু প্রজন্ম ধরে এই ধরনের সার্কাস দেখিয়ে আসছে। গর্তে নামার আগে তিনি সাইকেলের কসরতও দেখিয়েছিলেন। স্থানীয়দের দাবি, ওই এলাকায় এমন প্রদর্শনী নতুন নয়। একসময় দীপকের ভাইও একই খেলা দেখাতেন। পরে ঝুঁকির কারণে তা বন্ধ করে দেন। ঘটনার পর তদন্তে নেমেছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

তাউরি সদর থানার আধিকারিক রাজেশ কুমার বলেন, 'প্রাথমিকভাবে মনে হচ্ছে, শ্বাসরুদ্ধ হয়েই মৃত্যু হয়েছে। তবে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে'।

অন্যদিকে নুহ জেলার কমিশনার অখিল পিলানি জানান, 'এই ধরনের বিপজ্জনক প্রদর্শনী আইনবিরুদ্ধ। কীভাবে এমন খেলার অনুমতি দেওয়া হল, তা নিয়েও স্থানীয় প্রশাসনের কাছে জবাব চাওয়া হবে'।

আরও পড়ুন

পেলেট গান আপনাদের আমদানি! কংগ্রেসকে তোপ জঙ্গি রশিদের
জুলাই ৩১, ২০২৬

দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের

ভারতীয়রাই পাবেন পাসপোর্ট, জানাল কেন্দ্র! তবে নাগরিকত্ব নিয়ে রইল প্রশ্ন
জুলাই ৩১, ২০২৬

বিদেশ যাত্রার নথি নাকি নাগরিকত্বের প্রমাণ? ধাঁধা কাটল না সংসদেও

কেউ ছাড় পাবে না! প্রশ্নফাঁস মাফিয়াদের ইনস্টাগ্রাম ভিডিওতে হুঁশিয়ারি মোদির
জুলাই ৩১, ২০২৬

প্রশ্নফাঁস রুখতে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত প্রধানমন্ত্রীর, সংসদে বিল নিয়ে উত্তপ্ত বিতর্ক

প্রশ্ন তোলা আমার কাজ নয়! প্রশ্নফাঁসে নীরবতা নিয়ে কটাক্ষের জবাব রাঘবের
জুলাই ৩১, ২০২৬

জনতার ইস্যুতে একসময় সরব ছিলেন রাঘব, বিজেপিতে যোগের পর নীরবতা নিয়ে উঠেছিল প্রশ্ন

সংসদে একফ্রেমে সৌগত–আবু তাহের , তৃণমূলের ঘরওয়াপসি জল্পনায় সরগরম রাজনীতি
জুলাই ৩০, ২০২৬

সৌজন্য সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

পেলেট গান নিয়ে বড় মন্তব্য! সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে নতুন বিতর্ক
জুলাই ৩০, ২০২৬

পেলেট গান পুরোপুরি নিষিদ্ধে অনীহা, বিশেষ পরিস্থিতিতে ব্যবহারের সুযোগের ইঙ্গিত শীর্ষ আদালতের

জল নামলেও স্বস্তি নেই! অসমে বন্যায় এখনও জলমগ্ন ৭ জেলা, মৃত্যু বেড়ে ৭৮
জুলাই ৩০, ২০২৬

এখনও ৭ জেলা প্লাবিত! তিন লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত

এসি ঘর থেকে টেনে বের করব! শাহকে নিয়ে খাড়গের মন্তব্যে উত্তপ্ত রাজ্যসভা
জুলাই ৩০, ২০২৬

প্রশ্নফাঁস আইন নিয়ে আলোচনায় বিস্ফোরক মন্তব্য, হিংসার হুমকির অভিযোগ তুলে ক্ষমা চাইল বিজেপি

খাবার পরিবেশনে দেরি! বৌদির মুণ্ডু কেটে গাছে ঝুলিয়ে রাখল দেওর
জুলাই ৩০, ২০২৬

বিহারের জাহানাবাদে চাঞ্চল্যকর ঘটনা, গলা কেটে দেহ বিকৃতের অভিযোগ

এক টেবিলে মোদি, ডোভাল, রাজনাথ! হঠাৎ সংসদে উচ্চপর্যায়ের বৈঠক ঘিরে চর্চা
জুলাই ৩০, ২০২৬

সংসদ ভবনে প্রধানমন্ত্রীর বৈঠক, উপস্থিত একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

সব দায় আমার! পেলেট গান বিতর্কে বড় বার্তা সিআরপিএফ ডিজির
জুলাই ৩০, ২০২৬

ছাত্র বিক্ষোভ ঘিরে বিতর্কের আবহে দায়িত্ব নিয়ে স্পষ্ট বার্তা, নির্ভয়ে কাজ করার নির্দেশ বাহিনীর সদস্যদের

সুপ্রিম কোর্টের নির্দেশ মানতেই আত্মসমর্পণ! ফের জেলে রাজা হত্যা মামলার অভিযুক্ত সোনম
জুলাই ৩০, ২০২৬

জামিন বাতিলের পর আদালতে হাজিরা, ৬ মাসের মধ্যে বিচার শুরুর নির্দেশও শীর্ষ আদালতের

দেশে মাওবাদী উপদ্রব শূন্য! তবু একটি জেলা নিয়ে উদ্বেগ, জানাল কেন্দ্র
জুলাই ৩০, ২০২৬

মাওবাদী প্রভাবমুক্ত দেশের দাবি কেন্দ্রের, তবে একটি জেলায় এখনও নজরদারি চালিয়ে যাওয়ার পরামর্শ

ফের আন্দোলনের ডাক আরশোলাদের! যন্তর মন্তরে কড়া নিরাপত্তা, উদ্বেগে প্রশাসন
জুলাই ৩০, ২০২৬

নতুন বিক্ষোভের হুঁশিয়ারির পর যন্তর মন্তরে র‌্যাফ মোতায়েন

প্রতি পরিবারে একজন সাঁতারু চাই! অসমের বন্যায় ২০০০ প্রাণ বাঁচিয়ে বার্তা দিনমজুরের
জুলাই ২৯, ২০২৬

বন্যার তাণ্ডবেও মানবিকতার জয়! নিজের পরিবার সরিয়ে রেখে উদ্ধার করলেন হাজার হাজার মানুষ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের