নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বেআইনি জমি দখলের বিরোধিতা করায় দুই ব্যক্তিকে খুনের চেষ্টার অভিযোগ উঠল এলাকার প্রভাবশালীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুলতলির মেরিগঞ্জ এক নম্বর অঞ্চলে। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে , হালদাপাড়ার বাসিন্দা নাজমুল হক মোল্লা, হাকিমুল মোল্লা পাশের বড় বাজারে কাজ করেন। অন্যান্য দিনের মতো শনিবার রাতে সাইকেল করে বাড়ি ফিরছিলেন তাঁরা। সেই সময় ফাঁকা রাস্তায় আচমকাই কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায়। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তাঁরা।

দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা পর পথ দিয়ে যাতায়াত করা কয়েকজন তাঁদের রক্তাক্ত, অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁদের জয়নগর রুরাল হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানে দু'জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
নাজমুলের স্ত্রী জানান, 'রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় চিন্তায় পড়েছিলাম। পরে খবর পেয়ে ছুটে আসি। ওরা দুজন বেআইনি জমি দখলের বিরোধিতা করেছিল। তাই এলাকার প্রভাবশালী কয়েকজন হুমকি দিচ্ছিল। আমাদের ধারণা এটা তাঁদেরই কাজ। দোষীদের কঠোর শাস্তি চাই'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের