নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বনগাঁ পুরসভা এলাকায় ভোটার কার্ডে ভুয়ো পরিচয় ব্যবহারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। অভিযোগ, এক প্রতিবেশী প্রৌঢ়াকে ‘মা’ সাজিয়ে নতুন ভোটার কার্ড বানিয়েছেন দুই ভাই-বোন। SIR প্রক্রিয়া চলাকালীন ভোটার তালিকা খতিয়ে দেখতে গিয়ে ওঠে এই বিস্ফোরক অভিযোগ।
ঘটনাটি বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ২২ নম্বর বুথের বাসিন্দা ভুলি বিশ্বাসকে ঘিরে। তার দাবি, প্রতিবেশী অনুপ বিশ্বাস ও চম্পা বিশ্বাস সম্পর্কে দুই ভাই - বোন তার নাম ব্যবহার করে নিজেদের ভোটার কার্ড তৈরি করেছেন। ভুলি বিশ্বাস জানান, ' তার নিজ ছেলের নামও অনুপ বিশ্বাস। ছেলের পাসপোর্ট তৈরির সময় ডিআইবি আধিকারিকের প্রশ্ন ছিল একই নামে কি তার দুটি ছেলে? সে সময়ই প্রথম সন্দেহ হয়।' যদিও তখন তিনি বিষয়টি পুরোপুরি ধরতে পারেননি।
ভুলি বিশ্বাসের ছেলে সম্প্রতি মারা গিয়েছেন। আর ঠিক সেই সময় রাজ্যজুড়ে SIR প্রক্রিয়া শুরু হওয়ায় ২০০২ সালের ভোটার তালিকা ঘেঁটে ফের সামনে আসে এই ভুয়ো পরিচয়ের অভিযোগ। স্থানীয়দের দাবি, অভিযুক্ত দুই ভাই - বোন ২০০০ সালের পরে এলাকায় বাড়ি তৈরি করে বসবাস শুরু করে। বিষয়টি সামনে আসার পর দেরি না করে অতি দ্রুততার সঙ্গে বনগাঁ ব্লক অফিসে লিখিত অভিযোগ জমা জমা করেন। ব্লক প্রশাসন অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের