নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - তৃণমূল জামানাতেই শিকেয় উঠেছিল শিক্ষাব্যাবস্থা। বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল বেশিরভাগ সরকারি স্কুল। সরকার বদলালেও এই পরিস্থিতির কোনো বদল হয়নি। সেই চিত্রই দেখা গেলো এবার কুশমন্ডি ব্লকে। বড়ভিটা নারায়ণ জুনিয়র হাইস্কুলে দীঘদিন ধরে কোনো ছাত্রছাত্রী নেই। শেষ পর্যন্ত একমাত্র শিক্ষককেও বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনাটিকে ঘিরে শিক্ষা মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক।
স্থানীয় সূত্রে জানা গেছে , কুশমন্ডি ব্লকের কালিকামরা গ্রাম পঞ্চায়েতের স্কুলটিতে বর্তমানে কোনও পড়ুয়াই নেই। ফলে স্কুলের একমাত্র শিক্ষক রবিন খাটুয়াকে কুশমন্ডি হাই স্কুলে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে জেলা শিক্ষা দফতর। এলাকাবাসীদের দাবি, একসময় এই স্কুলে ৬০ থেকে ৭৫ জন পড়ুয়া ছিল। কিন্তু পর্যাপ্ত শিক্ষক নিয়োগ না হওয়ায় ধীরে ধীরে ছাত্রছাত্রীর সংখ্যা কমতে থাকে। করোনার পর সেই পরিস্থিতি আরও খারাপ হয়। বর্তমানে কোটি টাকার পরিকাঠামো কার্যত অযত্নে পড়ে রয়েছে। তাদের আশঙ্কা, পরিত্যক্ত স্কুল ভবন সমাজবিরোধীদের আখড়ায় পরিণত হতে পারে। প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করার উদ্যোগ নিলে এলাকার দরিদ্র পড়ুয়ারা ফের এই স্কুলে পড়াশোনার সুযোগ পেতে পারে।
ঘটনা প্রসঙ্গে গোলাম মোস্তাফার বক্তব্য,'এই স্কুলটি মোটামুটি ৫ বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। কোনো শিক্ষক নেই স্কুলটিতে। শিক্ষক না থাকলে পড়াশোনা হবে কি করে। চালু যখন হয়েছিল তখন অনেকজন ছাত্রছাত্রী ছিল। তারপর শিক্ষকরা ট্রান্সফার হয়ে যায়। স্কুলটিতে কোনো বাউন্ডাধারীও দেওয়া হয়নি যাতে করে সুরক্ষিত থাকে। ছাত্রছাত্রীরা পড়ার জন্য অন্য এলাকার স্কুলে চলে যায়। সময়মতো শিক্ষক নিয়োগ হলে আজকে এই দুরবস্থার সৃষ্টি হতোনা। প্রশাসন সহ ওপরমহল সকলেরই গাফিলতিতে আজ এই অবস্থা'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের