নিজস্ব প্রতিনিধি, লন্ডন – না ফেরার দেশে পাড়ি দিলেন বিশিষ্ট প্রবাসী শিল্পপতি লর্ড স্বরাজ পল। দিন কয়েক ধরে বার্ধ্যক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে ব্রিটেনের সংসদের উচ্চকক্ষে তাঁর সতীর্থ লর্ড ব়্যামি রেঞ্জারও।
সূত্রের খবর, স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডনের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘ক্যাপারো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’-এর প্রতিষ্ঠাতা লর্ড স্বরাজ পল। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পমহল থেকে রাজনৈতিক মহল।
নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, “লর্ড স্বরাজ পলের প্রয়াত হওয়ার খবর পেয়ে আমি মর্মাহত। ব্যবসা থেকে শুরু করে সমাজসেবা সহ নানা ব্যাপারে তাঁর অবদান মনে রাখার মতো। ভারতের সঙ্গে ছিল তাঁর নিবিড় যোগাযোগ। তাঁর সঙ্গে কাটানো সময় আমার স্মৃতিতে থেকে যাবে। তাঁর পরিবার এবং ভক্তদের সমবেদনা জানাই।“
১৯৩১ সালে পাঞ্জাবের জলন্ধরে জন্ম হয় লর্ড স্বরাজ পলের। ১৯৬৬ সালে মেয়ে অম্বিকার চিকিৎসার জন্য প্রথমবার ব্রিটেনে যান তিনি। তবে শেষ রক্ষা হয়নি। মারা যায় তাঁর মেয়ে। এরপর ব্রিটেনেই শুরু করেন ‘ক্যাপারো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ’। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - সকলের সঙ্গেই সুসম্পর্ক বজায় ছিল স্বরাজ পলের।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের