নিজস্ব প্রতিনিধি , হুগলী - প্রয়াত নৃত্যশিল্পী সুতন্দ্রার বাড়ির দখল নিল ব্যাঙ্ক! চলতি বছরের ২৩ ফেব্রুয়ারির রাতে গয়ায় এক অনুষ্ঠানে যাচ্ছিলেন সুতন্দ্রা। পানাগড়ের কাছে উল্টে যায় সুতন্দ্রাদের গাড়িটি ৷ দুর্ঘটনায় মৃত্যু হয় নৃত্যশিল্পীর ৷ মেয়ের মর্মান্তিক মৃত্যুতে মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। ঋণ শোধ করতে না পারায় এবার সুতন্দ্রাদের বাড়ির দখল নেয় ব্যাঙ্ক৷
স্থানীয় সূত্রের খবর , চন্দননগরের বাসিন্দা ছিলেন নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়। নাচের অনুষ্ঠান করতে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। সুতন্দ্রার মৃত্যুর আগেই ক্যান্সারে মারা যান তার বাবা ৷ সেই সময় চিকিৎসার খরচ জোগাতে গিয়ে প্রচুর টাকা খরচ হয় ৷ বাড়ি আর দোকান তৈরির জন্য প্রায় ৫০ লক্ষ টাকা ঋণ নেয় সুতন্দ্রার পরিবার ৷ সুতন্দ্রার মৃত্যুর পর সেই ঋণ আর শোধ করতে পারেননি তার মা ৷ শুক্রবার সকালে ঋণ শোধ করতে না পারায় সুতন্দ্রাদের বাড়ির দখল নেয় ব্যাঙ্ক কতৃপক্ষ।
সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায় জানিয়েছেন , "সুতন্দ্রার মৃত্যুর পর বৃদ্ধা মা আর শাশুড়িকে নিয়ে চন্দননগরের বাড়িতেই থাকতাম ৷ ঋণশোধের জন্য তাগাদা দিতে থাকে ব্যাঙ্ক ৷ সুতন্দ্রাই ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী। তাই এখনও টাকা শোধ করা হয়নি। ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও কোনো সুরাহা হয়নি ৷ প্রথমে যে দোকানটি ছিল সেটা দখল নেয় ব্যাঙ্ক ৷ তারপর বাড়িরও দখল নিয়ে নিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের