নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বেসরকারি স্কুলের অনুষ্ঠানে গান গাইতে গিয়ে শিল্পী লগ্নজিতা চক্রবর্তীর হেনস্থার ঘটনা বঙ্গ রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। আর এই ঘটনাকে নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া দিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার বিজেপির এক রাজনৈতিক সভা থেকে এই প্রসঙ্গে মুখ খুলে বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।
একটি বেসরকারি স্কুলের অনুষ্ঠানে গান গাইতে গিয়ে শিল্পী লগ্নজিতা চক্রবর্তী হেনস্থার শিকার হন বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে শুরু হয় বিতর্ক। এই প্রেক্ষিতেই বিজেপির একটি সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, 'আমি আজ ভাল নেই। সকাল থেকে মনে হচ্ছে, যেন বাংলাদেশে রয়েছি। ওখানে হারমোনিয়াম ভেঙে দিচ্ছে, এখানে একটা বাচ্চা মেয়েকে গান গাইতে দিচ্ছে না।'
মিঠুন চক্রবর্তী স্পষ্ট করে জানান, 'আমরা মুসলমান বিরোধী নই। যারা ভারতকে ভালবাসেন, যারা এই দেশের মুসলমান, তাদের বিরুদ্ধে নই। কিন্তু আমরা তাদের বিরুদ্ধে, যারা আমাদের দেশে থেকে দেশের ক্ষতি করার চেষ্টা করে।' তিনি আরও অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে ভয় ঢুকে পড়েছে। মিঠুনের মন্তব্য, ' আজ এমন অবস্থা তৈরি হয়েছে যে ভিতরে ভিতরে ভয় কাজ করছে। হয়তো কালকে এটা বাংলাদেশ হয়ে যাবে। সরকার প্রতিবাদ না করে শুধুই চেঁচামেচি করছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের