নিজস্ব প্রতিনিধি , হুগলী - রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের জন্য মহাসমারোহের সঙ্গে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। এই বিশেষ আবহে বাংলায় উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিক প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধর্ম, সংস্কৃতি ও রাজনীতির মেলবন্ধনে তারকেশ্বরের সভা পরিণত হল এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠানে।
শনিবার বিকেল চারটের কিছু পর প্রধানমন্ত্রীর হেলিকপ্টার তারকেশ্বরে অবতরণ করে। হেলিপ্যাডে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর সরকারি অনুষ্ঠানের মঞ্চে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আর. এন. রবি, রাজ্যের মন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতৃত্ব। বন্দে মাতরমের সুরে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানানো হয়।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার হাতে তুলে দেন বিখ্যাত রসগোল্লার হাঁড়ি, জলভরা সন্দেশ, শিবলিঙ্গ এবং ডোকরার দুর্গামূর্তি। এই উপহারগুলির মাধ্যমে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এবারই প্রথম রাজ্য সরকারের উদ্যোগে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হচ্ছে।
শুভেন্দু অধিকারী আরও বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হুগলির জিরাটের পৈতৃক বাড়ি সংস্কার করে সেখানে স্মৃতিসৌধ ও লাইব্রেরি গড়ে তোলা হবে। পাশাপাশি আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি স্থাপনের জন্য নির্বাচিত জমিতে ভূমিপুজো করা হবে বলেও ঘোষণা করেন তিনি। তারকেশ্বরের কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী কলকাতায় যাবেন। রাতে তিনি লোকভবনে থাকবেন। আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে রেড রোডে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের