69188f28b8128_subhendu
নভেম্বর ১৫, ২০২৫ রাত ০৮:০৪ IST

পশ্চিমবঙ্গকে জঙ্গি সাপ্লাইয়ের হাব বানিয়ে রেখেছে , মমতাকে বেলাগাম আক্রমণ শুভেন্দুর

নিজস্ব প্রতিনিধি , হুগলী - পোলবায় বিরসা মুন্ডার জন্মজয়ন্তীর অনুষ্ঠানে রাজ্যের ভোট প্রস্তুতি, বিএলওদের ক্ষোভ, SIR বিতর্ক থেকে শুরু করে সুরক্ষার বিষয় সবকিছু নিয়েই কড়া ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা। তার দাবি, সময়মতো ভোটার লিস্ট প্রকাশে ব্যর্থ হলে সাংবিধানিকভাবেই ভোট বন্ধ হয়ে যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে রাষ্ট্রপতি শাসন জারি হবে।

শনিবার বীরসা মুন্ডার জন্মদিন উপলক্ষ্যে হুগলীতে একাধিক কর্মসূচি পালন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ' যারা তফশিলী জাতিভুক্ত নয়, তাদের সার্টিফিকেট দিয়ে যারা প্রকৃত এসটি, তাদের অধিকার কাড়া হচ্ছে। ১ লাখ ১৫ হাজার শর্তসাপেক্ষ সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে। তফশিলী জাতি - উপজাতির যে সংরক্ষণ রয়েছে সংবিধান অনুযায়ী সেটা কোনোভাবেই হচ্ছে না।'

তিনি আরও বলেন, 'জনগোষ্ঠী গ্রামকে মডেল গ্রাম করতে চায় ভরত সরকার। যেখানে সৌর আলো থাকবে, পাকা বাড়ি, শৌচালয় থাকবে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থাকবে যেখানে বিনামুল্যে চিকিৎসা পাবে সাধারণ মানুষ। সাঁওতালি ভাষায় পড়াশোনার জন্য শিক্ষাকেন্দ্র থাকবে, নলকূপ থাকবে। সেখানে করতে দেননি কেন? পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজকে ঐক্যবদ্ধ করার কথা বলব। দ্রৌপদী মূর্মুকে রাষ্ট্রপতি করার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন আদিবাসীদের সর্বোচ্চ সম্মান দিতে চান। তিনি শুধু মুখেই বলেননি কাজেও করে দেখিয়েছেন।'

বিএলওদের চলতি ক্ষোভ ও আন্দোলন নিয়েও তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন, ' রাজ্য সরকার সহায়তা করছে না। তারা চায় না SIR হোক। সেই কারণে ডেটা এন্ট্রি করতে সময় লাগছে তাই চাপ আসছে BLO দের উপর। বিহারে SIR এ ডেটা এন্ট্রির জন্য নীতিশ কুমারের সরকার ১০০০ ডেটা এন্ট্রির লোক নিয়েছিল শর্ত সাপেক্ষে। বাংলায় SIR না হলে ভোট হবে না আর ভোট না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে।'

নিরাপত্তা প্রসঙ্গে রাজ্য সরকাকে নিশানা করে শুভেন্দু বলেন, ' পশ্চিমবঙ্গকে জঙ্গি সাপ্লাইয়ের হাব বানিয়ে রেখেছে। হিজবুল-মুজাহিদিনের সাদের মতো লোকেরা বছর বছর মাদ্রাসা চালিয়ে তৃণমূলকে ভোট দিচ্ছে।  এর আগেও ৪ জন শেখ ধরা পড়েছিল।'

SIR সমর্থন করে রাজ্যপালের করা মন্তব্যের প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ' ৩ বছর ধরে তিনি আছেন ওই পদে। তার যা উপলদ্ধি হয়েছে সেই উপলদ্ধি থেকেই তিনি বলেছেন।' একইসঙ্গে, প্রধানমন্ত্রীর বাংলায় জঙ্গলরাজ উপড়ে ফেলার প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, ' প্রধানমন্ত্রী ৪ বার বাংলায় এসেছে। যা বলেছেন ঠিকই বলেছেন। আমরা সবসময় তৈরি আছি।'

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের