নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করলেন এলাকাবাসী। ঘটনায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় গোপগ্রাম এলাকায়। খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে , শুক্রবার গোপগ্রাম ১২ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় দীপঙ্কর ঘোষ নামের এক ব্যক্তিকে একটি দ্রুতগতির গাড়ি সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ এলাকাবাসী দীর্ঘক্ষণ ধরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এর ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।

অবরোধ চলাকালীন চরম উত্তেজনার সৃষ্টি হয়। কেউ ঘটনার ভিডিও বা ছবি তুলতে গেলে তাকে বাধা দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে নবগ্রাম থানার পুলিশ। প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা ব্যর্থ হলে পরে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।
অবরোধকারী এক ব্যক্তি জানান, 'এই সড়কে বারবার দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের পক্ষ থেকে বহুবার সমাধানের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা আর শুধু প্রতিশ্রুতি চাই না, এবার চাই স্থায়ী সমাধান। আজ একজনের প্রাণ চলে গিয়েছে, তাই রাস্তায় নামতে বাধ্য হয়েছি। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, না হলে ভবিষ্যতে আরও প্রাণ যাবে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের