নিজস্ব প্রতিনিধি , নদীয়া - পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করলেন এলাকাবাসী। ঘটনায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় হরিণঘাটা এলাকায়। খবর পেয়ে মোহনপুর ট্রাফিক ওসি, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার রাত প্রায় ৮টা ৩০ নাগাদ ১২ নম্বর জাতীয় সড়কের হরিণঘাটা-মোহনপুর ট্রাফিক সিগন্যাল এলাকায় আলীপ ঘোষ নামের এক যুবককে ১২ চাকার একটি লরি ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার পরই সেখানে জমায়েত হয় বহু মানুষ।

ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী দীর্ঘক্ষণ ধরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এর ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে, চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ লরিটিকে আটক করে। দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।
অবরোধকারী অভিষেক ঘোষ জানান, 'ট্রাফিক সিগন্যাল এলাকায় দায়িত্বপ্রাপ্ত সিভিক ভলান্টিয়াররা কর্তব্যে অবহেলা করেন। আমরা চাই ব্রিজের নিচ থেকে ডাকঘর পর্যন্ত পুরো রাস্তায় ব্যারিকেড দেওয়া হোক, পর্যাপ্ত সিভিক কর্মী মোতায়েন করা হোক। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সিগন্যাল ব্যবস্থাকে আরও কঠোর করা জরুরি'।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা