নিজস্ব প্রতিনিধি , মালদহ - মৃত্যুর পরেও শান্তি নেই। SIR শুনানিতে অতিষ্ট সাধারণ মানুষ। একের পর এক মৃত্যু ও হেনস্থার ঘটনায় নির্বাচন কমিশনকে তুলধনা করছেন সকলে। এবার শুনানিতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা মালদহে। টোটো উল্টে প্রাণ গেল স্ত্রী-সহ ৯ মাসের শিশু পুত্রের। তবে সেসব ভুলে স্বামীকে ছুটতে হল শুনানি কেন্দ্রে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহে। নির্বাচন কমিশনের ওপর ফের ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ।
সূত্রের খবর , মালদহের গাজোল থানার খড়দহিল এলাকার বাসিন্দা এমডি ইয়াসিন আনসারী। কালিয়াচকের সুজাপুর নয়মৌজা হাই মাদ্রাসার শিক্ষক তিনি। কর্মসূত্রে সুজাপুরেই পরিবার নিয়ে থাকতেন। নামের বানান ভুল থাকায় শুক্রবার শুনানির ডাক পড়েছিল স্কুল শিক্ষক ও তার স্ত্রীর। বৃহস্পতিবার রাতে স্ত্রী হালিমা খাতুন ও নয় মাসের পুত্র সন্তান আরিফ হাসানকে সঙ্গে নিয়ে বাস ধরবে বলে টোটো করে ইংরেজ বাজারে আসছিলেন। সেই সময়ই মর্মান্তিক দুর্ঘটনা।
সেই সময় সুস্তানি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটো উল্টে যায়। ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যেতেই নয় মাসের পুত্র সন্তানেরও মৃত্যু হয়। এরপর মা ও ছেলের দেহ মর্গে রেখেই স্বামীকে ছুটতে হল শুনানি কেন্দ্রে। পরে ময়নাতদন্ত করানো হয় স্ত্রীর।
আখতার হোসেন জানিয়েছেন , "শুনানির জন্য আসছিল গোটা পরিবার। রাস্তায় টোটো উল্টে দুর্ঘটনাটি ঘটে। কাঁদতে কাঁদতে স্ত্রী ছেলেকে রেখে শুনানি কেন্দ্রে পৌঁছায় স্বামী। এই ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়। নির্বাচন কমিশন এমনিতেই মানুষের কোনো সুবিধে অসুবিধে বোঝেনা। তবে এর থেকে দুঃখজনক ঘটনা তো আর কিছুই হয়না। তবুও স্ত্রী সন্তানকে রেখে এইভাবে শুনানির জন্য যেতে হল। ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়। ভীষণই দুঃখজনক। এটা মেনে নেওয়া যায়না।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের