নিজস্ব প্রতিনিধি, হুগলি- পশুপ্রেমীদের জন্য সুখবর। চলতি মাসে দিল্লি থেকে সমস্ত পথকুকুর সরানোর নির্দেশ দিলেও, হাজারো পশুপ্রেমীর আবেদনের সামনে সুপ্রিম কোর্টের বিচারপতিরাও মানবিক সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। শুক্রবার, ২২ আগস্ট, নতুন রায়ে আদালত ঘোষণা করেছে, রাস্তার কুকুরদের সরানো হবে না। তাদের স্টেরিলাইজ, টিকাকরণ ও কৃমিমুক্ত করার পর নিরাপদভাবে তাদের পূর্ববর্তী বাসস্থানে ফিরিয়ে আনা হবে। দেশের সব পশুপ্রেমীর কাছে এই রায় যেন একটি স্বস্তির নিঃশ্বাস বয়ে এনেছে। হুগলিবাসীদের মধ্যেও এই খুশির ছোঁয়া লক্ষ্য করা গেছে।
সূত্রের খবর, রাস্তা থেকে কুকুরদের সরিয়ে অন্যত্র রাখাটা কোনো সমাধান নয়, তা মেনে শীর্ষ আদালত যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। আদালত নির্দেশ দিয়েছে, সাধারণ মানুষ রাস্তার কুকুরকে খাওয়াতে পারবে না। খাবারের ব্যবস্থা ও দায়িত্ব সম্পূর্ণ প্রশাসনের। যারা এই নিয়ম ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রায় কার্যকর করার লক্ষ্যে হুগলির শ্রীরামপুরে আগামী ২৩ আগস্ট বিকেলে ডানকুনিতে স্থানীয় পশুপ্রেমীরা একটি পদযাত্রার আয়োজন করেছেন।
হুগলির “আশ্রয়” হোম অ্যান্ড হসপিটাল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেছেন, “আমরা রায়কে স্বাগত জানাই। তবে সরকার যেন দ্রুত সব প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করে।” শিক্ষিকা সমাপিকা সিংহ রায় বলেন, “কুকুর, বেড়াল, পায়রা, এরা আমাদের ইকোসিস্টেমের অংশ। আমাদের সকলের দায়িত্ব নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের