নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - শনিবার সন্ধ্যায় এক বিভীষিকাময় ঘটনার সাক্ষী থাকল মাতৃকা ভবন। হাসপাতাল চত্বরে এক পথকুকুরের মুখে সদ্যোজাত শিশুর কাটা মাথা এই দৃশ্য দেখে শিউরে ওঠেন রোগীর আত্মীয়স্বজন ও উপস্থিত সাধারণ মানুষ। ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সদ্যোজাতের দেহাংশই এল কোথা থেকে সেই নিয়ে উঠছে প্রশ্ন।
শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কার্যত হাড়হিম করা দৃশ্যের সাক্ষী থাকলেন সাধারণ মানুষ। প্রত্যক্ষদর্শীদের দাবি, জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবের সামনে একটি পথকুকুরকে সদ্যোজাত শিশুর মাথা মুখে নিয়ে ঘুরতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। রোগীর আত্মীয়স্বজনেরা কুকুরটিকে তাড়া করে ওই মাথাটি উদ্ধার করেন। এরপর রোগীর পরিবারের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়।
পরবর্তীতে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া সদ্যোজাতের মাথাটি ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ, পাশাপাশি আলাদা করে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষও। সদ্যজাতের মাথা আসলো কোথা থেকে সে নিয়ে উঠছে প্রশ্ন। রোগীর আত্মীয়দের একাংশের অভিযোগ, হাসপাতালের ভেতর থেকেই পথকুকুরটি ওই সদ্যোজাতের মাথা মুখে নিয়ে বেরিয়ে আসে।
যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মেডিক্যাল কলেজের সুপার ও ভাইস প্রিন্সিপাল ডা. কল্যাণ খাঁ। তার দাবি, 'এই ঘটনার সঙ্গে হাসপাতালের কোনও যোগ নেই। বাইরে থেকে কোনও জায়গা থেকে কুকুরটি দেহাংশ নিয়ে আসতে পারে।' এই বক্তব্যকে ঘিরে আরও প্রশ্ন উঠেছে। কারণ হাসপাতাল চত্বরে কীভাবে এমন মানবদেহাংশ পৌঁছল, আর সেই সঙ্গে হাসপাতালের নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও উঠেছে গুরুতর অভিযোগ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের