নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - বাংলার প্রাচীন লোকশিল্পের অন্যতম পরিচয় পটশিল্প।প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন পটশিল্পীরা। প্রাকৃতিক রঙে আঁকা পটচিত্র আজও মানুষের মনে আলাদা জায়গা করে নিয়েছে। এই সংস্কৃতির প্রতি ভালোবাসা থেকেই সম্প্রতি ভারতীয় সেনাদের একটি দল পটশিল্পীদের গ্রামে এসে হাজির হন।প্রাকৃতিক রঙে আঁকা পটচিত্রের প্রশংসা করেন তাঁরা। এই সফর ঘিরে শিল্পী মহলে খুশির হাওয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে , পিংলার নয়াগ্রামের পটপাড়ায় দীর্ঘদিন ধরে প্রজন্মের পর প্রজন্ম ধরে পটচিত্র শিল্প চর্চা হয়ে আসছে। সামাজিক বার্তা, লোককথা, পৌরাণিক কাহিনি থেকে শুরু করে সমসাময়িক ঘটনাও উঠে আসে পটচিত্রে। প্রাকৃতিক উপায়ে তৈরি রঙ ব্যবহার করে শিল্পীরা হাতে আঁকা পটচিত্রের সঙ্গে পটের গান পরিবেশন করেন। এই শিল্প ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্র সরকারের একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছে , দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
৮ থেকে ৯ জনের ভারতীয় সেনার দল পিংলার নয়াগ্রামের পটপাড়ায় এসে গোটা এলাকা ঘুরে দেখেন। রঙিন পটচিত্র, পটের গান ,শিল্পীদের কাজের ধরন মন দিয়ে লক্ষ্য করেন তাঁরা। বিশেষ করে প্রাকৃতিক উপায়ে রঙ তৈরি করে পটচিত্র আঁকার প্রক্রিয়া দেখে সেনা সদস্যরা যথেষ্ট প্রশংসা করেন।
এই প্রসঙ্গে পটশিল্পী বাহাদুর চিত্রকর বলেন, “দেশের জন্য নিবেদিত প্রাণ ভারতীয় সেনারা আমাদের পটপাড়ায় এসেছেন, এটা আমাদের কাছে গর্বের ও সৌভাগ্যের বিষয়। ওনারা পটের গান শুনেছেন, পটচিত্র দেখেছেন আমরা কীভাবে প্রাকৃতিক রঙ ব্যবহার করি, তাও জেনেছেন। ওনারাও খুব খুশি হয়েছেন, তেমনি তাঁদের কাছে পেয়ে আমরাও ভীষণ আনন্দিত।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের