68a7d7d23162b_with-logo-low-res-Machher-Kochuri-1-1080x675
আগস্ট ২২, ২০২৫ সকাল ০৮:০৭ IST

পুজোর আগে জলখাবারের চিন্তা ভুলুন , স্বাদ বদলান , ঝটপট বানিয়ে ফেলুন মাছের কচুরি

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তেলেভাজা বাঙালিদের ভীষণই প্রিয়। সকালে যতই দৌড়াতে যান না কেন গরম কচুরির গন্ধ নাকে গেলেই মনটা যেন কেমন করে ওঠে। আবার দুপুরে পাতে মাছ না পেলে ভাত ওঠেনা। দুটোই একসঙ্গে চেখে দেখবেন নাকি?

পুজোর আর বাকি কয়েকটা দিন। পাঁচ দিনের পুজোয় সকালের জল খাবার কি খাবেন ঠিক করেছেন? পাঁচ দিনে একই জলখাবার কি ভাল লাগে? সেই লুচি , পরোটা ছাড়া কি খাবেন ভাবছেন? এক কাজ করুন মাছের কচুরি বানিয়ে ফেলুন। দাঁড়ান দাঁড়ান , শুনতে কঠিন হলেও বানানো ভীষণই সহজ। মাছ আর কচুরি একসঙ্গে পেলে ব্যাপারটা মন্দ হয়না। সঙ্গে একটু আলুর দম অথবা ঘুগনি আলুর তরকারি। পুজোয় অনেক অতিথিরাই ঘুরতে আসে। এক কাজ করুন সেদিনই বানিয়ে ফেলুন এই মুখরোচক রেসিপি।

চিন্তা নেই বানানো ভীষণই সহজ।  আসুন জেনে কিভাবে চটজলদি মাছের কচুরি বানাবেন -

মাছের কচুরির উপকরণ -

ময়দা - ২ কাপ
ঘি- ২ টেবিল চামচ
স্বাদ অনুযায়ী লবণ 
ময়দা মাখার জন্য গরম জল
তেল - ২ কাপ

মাছের কচুরির পুর তৈরির উপকরণ -

ভেটকি মাছ - ৩০০ গ্রাম
পিঁয়াজ - ১টি   রসুন - ২-৩ কোয়া
আদা - ছোট এক টুকরো
হলুদ গুঁড়ো - আধ চা চামচ
লঙ্কা গুঁড়ো - ১ চা চামচ
পাঁচ ফোড়ন - ১ চা চামচ
ভাজা জিরে গুঁড়ো - ১ চা চামচ
গরম মশলা - ১ চা চামচ
কাঁচা লঙ্কা - ৩-৪টি
সরষের তেল - ২ টেবিল চামচ
পাতি লেবু- ১টি
ধনে পাতা - আধ কাপ
নুন, চিনি - স্বাদ অনুযায়ী

(বাড়িতে অতিথি বেশি থাকলে আপনার পরিমাণ মত জিনিস নিয়ে নেবেন)

রন্ধন প্রণালী -

প্রথমে ময়দা ভালো করে চেলে নিয়ে নিতে হবে। এরপর অল্প একটু নুন, ঘি মিশিয়ে নিন। ঝুরঝরে হয়ে গেলে হালকা গরম জল দিয়ে ময়াম দিয়ে রেখে দিন। এবার মাছের ফিলেগুলো ছোট ছোট টুকরো করে রেখে কাঁটা থাকলে ছাড়িয়ে নিন (অথবা বাজার থেকেও করে আনতে পারেন)। এবার পুর তৈরি করে নেব। মাছ কাটা ও বাছা হয়ে গেলে কড়াইয়ে সরষের তেল গরম করুন। তেল ভাল করে গরম হলে তাতে পিঁয়াজ, রসুন, আদাবাটা দিয়ে কিছুক্ষণ কষান। এর মধ্যেই সামান্য হলুদ, লঙ্কা, জিরেগুঁড়ো দিয়ে দেবেন। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে মাছের টুকরো দিয়ে ভালো করে কষতে থাকুন। ভাজা হয়ে ঝুরঝুরে হয়ে এলে তাতে কুচনো লঙ্কা, নুন, অল্প চিনি দিয়ে ভালো করে নাড়ুন। এবার গ্যাস বন্ধ করে উপর দিয়ে লেবুর রস ও ধনে পাতা ছড়িয়ে ঢেকে রেখে দিন। ঠাণ্ডা হয়ে গেলে ময়দার লেচির মধ্যে ভরে সুন্দর করে বেলে নিয়ে গরম তেলে ছাড়ুন। দুপাশ ভাল করে লাল লাল করে ভেজে নিন। এরপর আলুর দম অথবা ঘুগনি আলুর তরকারি দিয়ে সার্ভ করুন। পাশে হালকা পেঁয়াজ লঙ্কা থাকলেও ব্যাপারটা মন্দ হয়না।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

সন্ধ্যার জলখাবারে নতুন চমক , একবার বানালেই বারবার খেতে চাইবেন চিকেন কিমা ব্রেড রোল
জুলাই ২৫, ২০২৬

অল্প উপকরণে বাড়িতেই তৈরি করুন মুখরোচক স্ন্যাকস

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের