নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - পরের মাসে আজকের দিনের প্রথমা। কিন্তু রাজ্যে বৃষ্টির কমার এখনও কোন সম্ভাবনা নেই। ফলে মাথায় হাত পড়েছে এগরার মৃৎশিল্পীদের। শুধু প্রতিমা তৈরিই তো নয় প্রদীপ , ধুনচি , ঘট, প্রভৃতি মাটির জিনিস দরকার পরে পুজোর কাজে। কিন্তু সমস্যা হলো পর্যাপ্ত পরিমাণ রোদ না ওঠায় মাটির জিনিস শুকোতে দিতে পারছে না শিল্পীরা। ফলে বৃষ্টিতে ভিজছে মৃৎশিল্পীদের সারা বছরের রোজগার।
সূত্রের খবর , এবছর বর্ষা না কমায় মাথায় হাত পড়েছে পূর্ব মেদিনীপুরের এগরার মৃৎশিল্পীদের। এদের মধ্যে কেউ ৩০ বছর ধরে কেউবা আবার ৫০ বছর ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত। মাটির জিনিস তৈরী করে তা রোদে শুকোতে হয় কিন্তু পর্যাপ্ত পরিমান রোদের অভাবে এবারের জিনিস তৈরী করতে যথেষ্ট সম্যসায় পড়ছে শিল্পীরা। তাদের আশঙ্কা 'এবারের অর্ডার তারা ঠিক মতো শেষ করে দিতে পারবে না।'
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা উৎসব। এই সময়টাতেই মৃৎশিল্পীদের সারা বছরের রোজগার আসে। এই সময়তেই মাটির জিনিসের চাহিদাও থাকে সবথেকে বেশি। কিন্তু এবারে যথেষ্ট বায়না থাকা সত্ত্বেও জিনিস তৈরী করতে পারছে না তারা। ফলে যথেষ্ট লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের। তারা আক্ষেপ করে বলছেন , 'প্রতিবার জিনিস তৈরী করে সাপ্লাই দিয়ে যা রোজগার হয় তাতেই তাদের বাচ্চাদের পুজোর জন্য জিনিস কিনে দেওয়া হয়, কিন্তু এবারে পুজো কেমন কাটবে তার কোনো ঠিক নেই।'
ঘটনা প্রসঙ্গে এক মৃৎশিল্পী স্বপন দাস জানান, 'পরিবারের সকলে মিলে এই কাজ করি। পুজো আসলে রোজগার তারপর আর কোনো রোজগার হয়না। এবারে পুজোতেও কোনো কাজ করতে পারছি না। অনেক দূরদূরান্ত থেকে অর্ডার আসে কিন্তু এবারে অর্ডার ঠিকঠাক দিতে পারবো কিনা জানি না। সরকার থেকে কোনো সাহায্যও পাওয়া যাচ্ছে না।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের