নিজস্ব প্রতিনিধি , বীরভূম - পুজোর আগেই তিলপাড়া ব্যারেজের যান চলাচল স্বাভাবিক হওয়ার আশ্বাস প্রশাসনের। ব্যারেজের সংস্কারের কাজ জোর গতিতে চলছে, এমনটাই আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। এর আগেও অনুব্রত মণ্ডল এই একই ইঙ্গিত দিয়েছিলেন। সব মিলিয়ে সেতু পুনঃনির্মাণ কবে করা হয় তা নিয়ে মুখিয়ে আছে জনসাধারণ।
সূত্রের খবর , এদিন বীরভূমের সার্কিট হাউসে প্রথম পর্বে জেলাশাসক ও দ্বিতীয় পর্বে জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসনের আধিকারিকরা দফায় দফায় বৈঠক করেন। সেখানেই মূলত সিদ্ধান্ত নেওয়া হয় তিলপাড়া ব্যারেজ অতিদ্রুত পুনঃনির্মাণের করা হবে। ভারী যান চলাচল যাতে অতিসত্বর স্বাভাবিক করা যায় তা নিয়েও বৈঠক হয়।
শুধু তাই নয় লাগাতার বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বীরভূমের একাধিক চাষ জমি, রাস্তাঘাট, অন্যান্য সেতু, কালভার্ট ইত্যাদি। সেগুলিও যাতে অতি দ্রুত ঠিক করা যায় তা নিয়েও এদিন আলোচনা হয়। কৃষকদের শস্য বীমা দেওয়ার বিষয়টিও বৈঠকের সিদ্ধান্তে উঠে আসে।
ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বলেন, 'আগেই বলেছিলাম যে পুজোর আগে তিলপাড়া ব্যারেজ ঠিক করার চেষ্টা করব। জেলা প্রশাসনের বৈঠকে আজ এই বিষয়টিই উঠে এসেছে। আমার বিশ্বাস অতি দ্রুত এই ব্যারেজের যান চলাচল স্বাভাবিক হবে।'
প্রসঙ্গত , লাগাতার বৃষ্টির ফলে সিউড়ি শহরের ময়ূরাক্ষী নদীর উপর তৈরি তিলপাড়া ব্যারেজে চিড় ধরে। সেতুটি ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম মাধ্যম। ক্রমেই সেই চিড় ফাটলের আকার নেয়। অবশেষে ৭ই আগস্ট দেওয়ালের সামনের অংশ ভেঙে যাওয়ার ফলে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হয়। এই ব্যারেজই এবার পুনঃনির্মাণের সিদ্ধান্ত প্রশাসনের।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের