নিজস্ব প্রতিনিধি , মালদহ - বাতাসে পুজোর গন্ধ ছড়িয়ে পড়ছে তাই নয় , মা এসে গেছেন। চারিদিকে এখন পুজো পুজো আমেজ। এরই মাঝে বিরাট সমস্যার সমুখীন হয়েছে মালদহের ভুতনি এলাকার বাসিন্দারা। বাঁধ ভেঙে জলের তলায় গোটা গ্রাম। ব্যাহত জীবনযাপন। এমনকি সরকারের তরফেও কোনো সাহায্য এসে পৌঁছায়নি বলে অভিযোগ স্থানীয়দের।
চলতি বছরেই ভেঙেছে একের পর এক বাঁধ। এবারের অবস্থা আরো শোচনীয়। পুজোর মুহূর্তে বন্ধ ভেঙে যাওয়ায় মাথায় হাত এলাকাবাসীর। তিনবেলা জুটছেনা খাবার। রাস্তা জলের তলায়। বাইরে বেরোনো দুষ্কর হয়ে উঠেছে সাধারণ মানুষের। টালি অথবা বেড়ার বাড়ির মানুষেরা মাচা করে দিন কাটাচ্ছেন। যাদের ছাদ রয়েছে অনেকেই আবার সেখানে চড়ে বসেছেন। একাধিক পুজোর মণ্ডপ জলের তলায়। বাঁধ ভাঙায় জল এতটাই শোচনীয় অবস্থা যে বাজার দোকান এখন জলের তলায়। ভুতনি থান এলাকায় রয়েছে প্রায় ২২ টি দুর্গাপুজো। এর অধিকাংশ প্যান্ডেল এখন জলের তলায়।

দুর্গতদের অভিযোগ কোনরকম সরকারি পরিষেবা পাওয়া যাচ্ছেনা। সরকারি নৌকা ব্যবহার করছেন শাসকদলের কর্মীরা। এমনকি ত্রাণ হিসেবে পাঠানো সরকারি টাকাও লুট করা হচ্ছে। তাদের কাছ অবধি এসে পৌঁছায়নি কোনো সাহায্য। এলাকার বিধায়ক এখনও অবধি পরিদর্শনে আসেননি। কমিউনিটি কিচেনের কোনো খাবারই পাচ্ছেন না তারা। এমনই অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

এক স্থানীয় ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন , "গত এক মাস ধরে ভুতনি এলাকা জলের তলায়। সরকারি সাহায্য তো দুর নৌকা অবধি পাওয়া যাচ্ছেনা। তৃণমূলের এক নেতা একাই একটা নৌকা ব্যবহার করছেন। তার বাড়ির পাশে রেখে দিয়েছেন। এইভাবে হয়না। অথচ নৌকার বিল আসছে। শাসক বিজেপি যুদ্ধের মাঝে পড়ে ভুগছেন সাধারণ মানুষ। এক পড়ুয়া পড়াশোনার কাজে আসছেন তাকেও আসতে দেওয়া হচ্ছেনা। টাকা চাওয়া হচ্ছে। যেভাবে সরকারী সুযোগ সুবিধে ভোগ করা হচ্ছে তা সত্যিই অন্যায়। ওই লোকগুলোর পাশে দাঁড়ানো ভীষণভাবে দরকার।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের