নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুজো শুরু হয়ে গেছে। তবে কর্পোরেট সেক্টরের কর্মজীবীদের এখনও ছুটি হয়নি। ষষ্ঠী , সপ্তমী থেকে ছুটি শুরু। মাছ মাংস নিরামিষ সব মিলিয়েই পুজো। এবার পুজোয় বানিয়ে ফেলুন ইলিশের আরও একটি পদ। তিল নারকেল ইলিশ।
আসুন জেনে নিই কিভাবে বানাবেন এই তিল নারকেল ইলিশ -
উপকরণ -
৫ টুকরো ইলিশ মাছ
২ কাপ নারকেল কোরানো
২-৩ টেবিল চামচ সাদা তিল
৭-৮ টি কাঁচালঙ্কা
১টি শুকনো লঙ্কা
১ টেবিল চামচ কালো সর্ষে
১/২ চা চামচ কালোজিরে
আধ কাপ সর্ষের তেল
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
স্বাদমতো নুন
রন্ধন প্রণালী -
ইলিশ মাছ ভাল করে ধুয়ে অল্প নুন আর হলুদ মাখিয়ে রেখে দিন। সাদা তিল ও সর্ষে আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত জলে ভিজিয়ে রাখুন। একটি মিক্সির জারে ভেজানো তিল, সর্ষে, নারকেল কোরানো, ৪টি কাঁচা লঙ্কা, সামান্য নুন আর অল্প জল দিয়ে বেটে নিন।
এবার কড়াইয়ে তেল গরম করে কালোজিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। ঝাঁজ বেরোলে ওর মধ্যে দিয়ে দিন তিল-নারকেল বাটা। ভাল করে কষিয়ে চাপা দিয়ে রাখুন। যত ক্ষণ না তেল ছেড়ে আসে। তেল ছেড়ে এলে কাঁচা ইলিশ মাছের টুকরোগুলো এক এক করে কড়াইয়ে দিয়ে দিন। তার পরে চাপা দিয়ে দেড় মিনিট রেখে ঢাকা খুলে আবার ইলিশ মাছগুলোকে উল্টে দিয়ে ঢাকা দিন। মিনিট তিনেক ওই ভাবেই রান্না হতে দিন। আঁচ মাঝারি রাখুন। এরপর পরিমাণমতো জল দিয়ে হালকা হাতে মিশিয়ে ফুটিয়ে নিন। তার পরে ঢাকনা সরিয়ে কিছুটা কাঁচা সর্ষের তেল আর চেরা কাঁচালঙ্কা উপরে ছড়িয়ে আঁচ বন্ধ করে চাপা দিয়ে রাখুন মিনিট দশেক। তারপরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের