নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - দশমীর পরেই দুঃসাহসিক চুরির ঘটনা দুর্গাপুরে। শনিবার রাতে এই ঘটনায় ভুক্তভুগি হয় ইসলামপুরের এক সোনার দোকানের মালিক। ঘরের ভিতরে ঢুকে সোনা চুরির অভিযোগ দুষ্কৃতীদের ওপর। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , স্বর্ণ ব্যবসায়ী অপূর্ব শিকদারের বাড়ি তৈরির কাজ চলছিল। বাড়ির কাজ সম্পূর্ণ না হওয়ায় তার সুযোগ নিয়ে সহজেই চুরি করে পালায় দুষ্কৃতীরা। তিন ভরি সোনা সঙ্গে একটি ফোন চুরির অভিযোগ করেছে গৃহস্তরা। সকালে ঘটনাটি সামনে আসায় ব্যবসায়ী অপূব শিকদারের বাড়িতে ভিড় জমায় এলাকাবাসী। ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দা দীপক কর জানিয়েছেন,' আমাদের প্রশাসন সক্রিয় নয় , সেই জন্যেই রাস্তার ওপর থেকে সরাসরি দুষ্কৃতীরা তাদের বাড়িতে ঢুকতে পেরেছে। এই ঘটনাটির ওপর প্রশানের বিশেষ নজর দেওয়া উচিত।'
স্বর্ণ শিল্পীর বাবা শ্যামল শিকদার জানিয়েছেন,'এই ঘটনায় আমি ভীষণ ভাবে শোকাহত। যেই ফোনটি চুরি করেছে সেটার মাধ্যমে তাদের খোঁজ যাতে পুলিশ করে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পুলিশ নেয় নি।'
স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি পরিতোষ রায় জানিয়েছেন,' ইসলামপুরে এক দোকান ভাড়া নিয়ে নিজের কাজ শুরু করেছিল অপূর্ব। এই ঘটনায় অনেকটা ক্ষতি হয়েছে ছেলেটার। প্রশাসনের কাছে আমার অনুরোধ ঘটনাটির তদন্ত করে দুষ্কৃতীদের শাস্তি দেওয়া হোক। আমরা চেষ্টা করবো অপূর্বকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের