নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - বাংলাজুড়ে পুজোর আগমনী সুর বাজতেই ডুয়ার্সের কোহিনুর চা বাগান জুড়ে নেমে এলো গভীর অন্ধকার। বোনাস ও দীর্ঘদিনের প্রভিডেন্ট ফান্ড , গ্র্যাচুইটির বকেয়া না মেটায় ক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকরা। বাগানের মূল ফটক ও কারখানা তালাবদ্ধ করে বিক্ষোভে নামেন তাঁরা।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় প্রতিবাদ। শ্রমিকদের অভিযোগ, প্রায় এক বছর ধরে বাগানের মালিকানা পরিবর্তন হয়েছে। কিন্তু নতুন মালিকের অভাবে PF ও গ্র্যাচুইটি জমা পড়ছে না। অবসরপ্রাপ্ত ২৮ জন শ্রমিকের পাওনা মেটানো হয়নি এবং প্রায় ২০০ শ্রমিকের PF ও গ্র্যাচুইটি বকেয়া রয়েছে। বাগানে বর্তমানে দৈনিক ২৫০ টাকায় চা পাতা তোলার কাজ চলছে, তবে কারখানা বন্ধ রয়েছে। মূলত বোনাসের দাবি থেকেই বিবাদের সূত্রপাত হয়। শুক্রবার রাতেই চা বাগান কর্তৃপক্ষের নির্দেশে কোহিনুর চা বাগান বন্ধ হয়ে যায়।

জানা যাচ্ছে, ওই বাগানের মালিকপক্ষ ৮.৩৩ শতাংশ বোনাস দিতে রাজি ছিলেন, তবে শ্রমিকদের দাবি ছিলো রাজ্য সরকারের অনুমোদন অনুযায়ী তাদের প্রাপ্য ২০ শতাংশ বোনাস দেওয়া হোক। সেই বিতর্কের জেরেই মালিপক্ষ চা বাগান বন্ধ করে দেয়। ফলে পুজোর আগেই কাজ হারিয়ে মাথায় আকাশ ভেঙে পড়েছে প্রায় ৯০০ শ্রমিকের।
তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের নেতা কেদার নেউয়ার জানান, "মালিকানা সমস্যা সমাধান হলে শ্রমিকদের সমস্যা সমাধান হবে। আমরা শ্রম দপ্তরের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।" অন্যদিকে, আলিপুরদুয়ার জেলা শ্রম দপ্তরের উপ কমিশনার গোপাল বিশ্বাস জানান, "কোহিনুর চা বাগানের সমস্যাগুলি সমাধানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।" স্থানীয় প্রশাসন আশ্বাস দিয়েছে যে, দ্রুত সমস্যার সমাধান করা হবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের