নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - পুজোর ঠিক আগের মুহূর্তেই বোনাস পান চা বাগান থেকে শুরু করে অফিস কর্মীরা। তবে হঠাৎই বন্ধ করে দেওয়া হল বোনাস। শুধু তাই নয় , মজুরির থেকেও কেটে নেওয়া হল অর্ধেক টাকা। পুজোর মুখে এহেন অন্যায় মেনে নিতে না পেরে বিক্ষোভ দেখালেন ডুয়ার্সের এলেনবাড়ি চা বাগানের শ্রমিকরা।

সূত্রের খবর, গত ২৩ শে জুলাই এলেনবাড়ি চা বাগান কর্তৃপক্ষের তরফে জানানো হয় , প্রত্যেকদিন ১৫ কেজি করে চা পাতা তুলতে পারলে মজুরি থেকে অর্ধেক কেটে নেওয়া হবে। এরপরই আগষ্ট মাসে তৃনমূল চা বাগানের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানান শ্রমিকরা। ত্রিপাক্ষিক বৈঠকে সাময়িক মীমাংসা হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি।
২০ শতাংশ বোনাসের দাবি করেন চা বাগানের কর্মীরা। সেটা দেওয়ার নাম তো নেইই উল্টে পুজোর মুহূর্তে এমন অর্ধেক মজুরি কেটে নেওয়ায় ভীষণই সমস্যার মুখে পড়েছেন তারা। পরিবারে আর্থিক সঙ্কটের মধ্যে দিন কাটান সকলেই। সেক্ষেত্রে এহেন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না তারা। ছেলে মেয়েদের পুজোর জামাকাপড় কিনে দেবেন কিভাবে? কিভাবেই বা পরিবারের জন্য কিছু করবেন? এমন সব প্রশ্ন তুলেছেন অনেকেই। শুধু তাই নয় , সকলেই বলছেন এই অন্যায়ের স্থায়ী মীমাংসা হওয়ায় উচিত। তীব্র প্রতিবাদ জানিয়ে চা বাগানের মালিক মৃত্যুঞ্জয় চৌধুরীর অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান কর্মীরা।

ঘেরাও চলাকালীন পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে থাকে। এমন সময় তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের মাল ব্লক কমিটির সভাপতি পূরণ লোহার সহ তৃনমূলের বাগরাকোট অঞ্চল কমিটির সভাপতি রাজেশ ছেত্রীর পরিস্থিতি সামাল দেন। অভিযোগকারীদের দাবি , প্রত্যেক দিন ১৫ কেজি চা পাতা তোলা সম্ভব নয় , কারণ মালিকপক্ষের তরফে কোনরকম সুযোগ সুবিধে দেওয়া হয়না।
এক মহিলা কর্মী বলেছেন, "বাচ্চাদের নিয়ে এসে কাজ করি আমরা। একটু দুধ বিস্কিটও দেয়না। মালকিন তো একজন মেয়ে সে না বুঝলে কে বুঝবে। ইউনিয়নের কথা শুনে চলি আমরা। এখন ইউনিয়ন বলছে মালকিন , ম্যানেজার কথাই শুনছে না। মালকিনের ব্যবহার খুব খারাপ। জঘন্য ব্যবহার করে আমাদের বাচ্চাদের সঙ্গেও। এই সময় আমরা বাচ্চাদের একটু জামাকাপড় কিনে দেওয়ার চেষ্টা করি। কিভাবে হবে এবার বলুন। বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্যও কোনরকম সুযোগ সুবিধে দেওয়া হয়না। এই সময় এমন অত্যাচার করলে আমাদের বাচ্চাদের কি হবে?"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের