নিজস্ব প্রতিনিধি , হুগলী - সামনেই দুর্গাপুজো। আর পুজোর আগেই রাস্তার বেহাল দশা নবগ্রামে। নবগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা সহ নিকাশি ব্যবস্থা ঘিরে চরম দুর্ভোগে ভুগছেন সাধারণ মানুষ। এরই মাঝে পঞ্চায়েত প্রধানের মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় বইছে নবগ্রাম এলাকায়।
সূত্রের খবর , হুগলির কোন্নগরের অন্তর্গত নবগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা সহ নিকাশি ব্যবস্থা ঘিরে চরম দুর্ভোগে ভুগছেন সাধারণ মানুষ। সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান জল জমে যাচ্ছে রাস্তায়। কাদামাখা পথ আর জলজটে কার্যত চলাচল অক্ষম হয়ে পড়েছেন এলাকাবাসী। নবগ্রাম এলাকায় একাধিক বড় স্কুল রয়েছে। প্রতিদিন বহু ছাত্রছাত্রী দূরদূরান্ত থেকে পড়তে আসে। বেহাল রাস্তায় প্রতিদিন যাতায়াত করতে পড়ুয়া সহ অভিভাবকেরা উভয়েই আতঙ্কে থাকেন। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

নবগ্রামে নতুন পঞ্চায়েত বোর্ড এসেছে প্রায় আড়াই বছর আগে। কিন্তু এতদিনেও রাস্তাঘাট বা নিকাশি ব্যবস্থার কোনো উল্লেখযোগ্য উন্নয়ন চোখে পড়েনি। এলাকাবাসীর অভিযোগ , সমস্যার সমাধানের বদলে তারা পাচ্ছেন আশ্বাস আর দায় এড়ানোর চেষ্টা। এই পরিস্থিতিতে পঞ্চায়েত প্রধান সোমা দাসের মন্তব্য ঘিরে নতুন করে ক্ষোভ জমেছে বাসিন্দাদের মধ্যে। সোমা দাস জানান , এলাকার রাস্তার অবস্থা সত্যিই খারাপ। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের যদি বিকল্প রাস্তা দিয়ে ঘুরে যেতে হয় , তাহলে সেটাই ভালো। তবে পুজোর আগে রাস্তা ঠিক করা সম্ভব নয়। এই মন্তব্য শুনে রীতিমত ফুসছে স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা গনেশ সাহা এপ্রসঙ্গে জানান , “দীর্ঘদিন ধরে রাস্তার এই অবস্থা চলছে। যাতায়াত করা যায় না। সামনেই পুজো মানুষ চলবে কিভাবে? পুজোর মুখে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। অবিলম্বে সমস্ত রাস্তা ও নিকাশি ব্যবস্থা সংস্কার করা দরকার।”
''বিজেপির মন্ডল সভাপতি রাজেশ রজক কড়া ভাষায় বলেন , “নবগ্রাম পঞ্চায়েত তোলাবাজিতে প্রথম , পরিষেবায় শেষ। এখনকার প্রধান সিপিএম সহ প্রোমোটারদের নিয়ে পঞ্চায়েত চালাচ্ছেন। আগে কখনও এমন অবস্থা দেখা যায়নি।”
সিপিএম - এর পঞ্চায়েত বিরোধী দলনেতা জয়দীপ মুখার্জী জানান , “এই পঞ্চায়েত সম্পূর্ণ ব্যর্থ। রাস্তা ও নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রধান দায় এড়াতে পারেন না। তৃণমূল নেতৃত্ব , পঞ্চায়েত সমিতি , জেলা পরিষদ , বিধায়ক , সাংসদ সব তৃণমূলের, তাই দায় তাদেরই।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের