নিজস্ব প্রতিনিধি , বীরভূম - পুজোর আগে শহর সাজানোর প্রস্তুতি। সেই কারণেই রামপুরহাট শহরের ফুটপাত থেকে ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন। আর সেই অভিযান ঘিরেই ডাকবাংলাপাড়া এলাকায় ছড়ায় প্রবল উত্তেজনা। আচমকা দোকান ভাঙার চেষ্টা শুরু হতেই ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে আচমকাই বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে জেসিপি মেশিন নিয়ে দোকান ভাঙচুরের চেষ্টা শুরু করে প্রশাসনের কর্মীরা। প্রশাসনের তরফে বহুদিন ধরেই ওই অঞ্চলের ফুটপাতে বসা ব্যবসায়ীদের উঠে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। বিশেষ করে পশু চিকিৎসালয়ের দেওয়ালের পাশে যাঁরা দোকান বসাতেন, তাঁদের স্পষ্ট জানানো হয়েছিল, সরকারি নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ করা হবে।

আচমকা এই পদক্ষেপে ক্ষোভে ফেটে পড়েন ফুটপাত ব্যবসায়ীরা। তাঁরা একজোট হয়ে রুখে দাঁড়ান। মুহূর্তে বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।চাপা উত্তেজনা ধীরে ধীরে রূপ নেয় প্রবল বিক্ষোভে। শেষপর্যন্ত প্রবল জনরোষ ও প্রতিবাদের মুখে ভাঙচুরের কাজ বন্ধ করে ঘটনাস্থল থেকে সরে যান প্রশাসনের কর্মীরা। তবে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।
চাপা উত্তেজনা ধীরে ধীরে রূপ নেয় প্রবল বিক্ষোভে। দোকানদাররা অভিযোগ তুলেছেন, “আমাদেরকে আগে থেকে জানানো হলেও রাতের অন্ধকারে এইভাবে দোকান ভাঙচুর করা একেবারেই অমানবিক। আমরা গরিব মানুষ, এই দোকানই আমাদের একমাত্র আয়ের উৎস। পুজোর আগে যদি এই দোকান ভেঙে দেওয়া হয়, তবে পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে।আমরা কেবলমাত্র শান্তিতে ব্যবসা করতে চাই এখানে। কিন্তু একজন মাজিস্ট্রেট সাহেব যদি নিজে এমন কঠোর সিদ্ধান্ত নেন তাহলে আমাদের দেখবে কে?”

অন্যদিকে, প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, “ফুটপাতে অবৈধ দোকান থাকলে সাধারণ মানুষের চলাফেরায় অসুবিধা হয়। এ কারণে আগেই নোটিশ দেওয়া হয়েছিল। তবে পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের